শিরোনাম:
●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার বিলে শরৎকালের আকর্ষনীয় বর্ণালী পদ্মফুল
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার বিলে শরৎকালের আকর্ষনীয় বর্ণালী পদ্মফুল
সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধার বিলে শরৎকালের আকর্ষনীয় বর্ণালী পদ্মফুল

---সাইফুল মিলন :: এখন আশ্বিন মাস, শরৎকাল। গাইবান্ধার বিল জলাশয়ে ফুটতে শুরু করেছে পদ্মফুল। নানা রংয়ের পদ্ম গোলাপি, সাদা, লাল পদ্মফুলের পাপড়ি বিকশিত হয়ে বিল জলাশয়গুরোতে এক সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করেছে।
ইদানিংকালে বিল জলাশয়গুলো ভরাট করে ফেলা হয়েছে। আবার কোথাও কোথাও মাছ চাষ করা হচ্ছে। এতে জেলার জলাশয়গুলোতে পদ্মফুল এখন খুব কমই চোখে পড়ে। অথচ এক সময় ছিল প্রতিটি জলাশয়েই ফুটে থাকতো নানা রংয়ের বর্ণালী পদ্মফুল। আর এই পদ্মফুলের ডাটাগুলো সবজি হিসেবে অত্যান্ত সু-স্বাদু।
প্রসঙ্গত উল্লেখ্য যে, পদ্মফুলের অপর নাম কমল। পদ্মফুলের অপার সৌন্দর্যে মোহিত হয় না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর এই পদ্মফুল হচ্ছে শরতের অন্যতম অনুষঙ্গ। পদ্মফুল শুকিয়ে ঝড়ে পর পদ্মফুলের গাছে পদ্ম খোচা নামে সবুজ গোলাকার সুন্দর বীজ পানিতে ভেসে থাকতো। খাদ্য হিসেবেও তা মানুষের অত্যান্ত প্রিয়। গ্রামে-গঞ্জে এখনও পদ্মফুল, পদ্ম খোচা বিক্রি হয়। কেননা কবি বলেছেন ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে/ দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?’। পদ্মফুল আমাদের শেখায়, ভালো কিছু করতে গেলে কাঁটার আঘাত সহ্য করতে হয়। পদ্মফুল ভালোবাসার প্রতীক। কাঁটা বুকে নিয়ে মানুষের মাঝে সুবাস আর সৌন্দর্য বিলায়।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুরে কাতলার বিলে ফুটেছে অসংখ্য পদ্মফুল। মন ভুলানো, নয়ন জুড়ানো পদ্মফুলের টানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ আসে পদ্মফুল সংগ্রহে। এলাকার কিশোররাও ভালোবাসায় তাদেরকে নৌকায় চড়িয়ে ফুল সংগ্রহে সহায়তা করে নির্মল আনন্দ লাভ করে। এলাকার স্কুল পড়ুয়া দুই বোন নুহা ও মারিহা কাতলার বিলে অপার সৌন্দর্যের পদ্মফুলের বনে গিয়ে আনন্দে আপুত হয়ে যায়। লেখক : সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম গাইবান্ধা জেলা প্রতিনিধি ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)