শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » পার্বত্য অঞ্চলে সেনা বাহিনীদের দ্বারা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে বাঙ্গালীরা
প্রথম পাতা » কৃষি » পার্বত্য অঞ্চলে সেনা বাহিনীদের দ্বারা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে বাঙ্গালীরা
রবিবার ● ১৭ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য অঞ্চলে সেনা বাহিনীদের দ্বারা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে বাঙ্গালীরা

---

ষ্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনা বাহিনীর উপস্থিতি দেখা যায় মুলতঃ আশি দশকে শান্তি বাহিনী প্রতিষ্ঠার পর থেকে ৷ তাহলে এটা তো পরিস্কার যে পার্বত্য চট্টগ্রামে সেনা বাহিনীকে ডেকে এনেছেন শান্তি বাহিনীর সদস্যরা৷
পার্বত্য চুক্তির পর পর শান্তি বাহিনীকে কাগজে কলমে বিলুপ্ত করা হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামে সেনা বাহিনীর অপরেশন দাবানল বিলুপ্ত করে নতুন ভাবে অপারেশন উত্তরন নামে কাজ করার দায়িত্ব প্রদান করা হয়৷
দেশের ভুখন্ডের ভিতর সরকারী যে কোন প্রয়োজনে বাংলাদেশ সেনা বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন এটা যেমন সত্য তেমনি কেবল মাত্র সেনা সদস্যরা পার্বত্য চট্টগ্রামে স্থানীদের ভিতর রাজনীতি করলে সেটাও বলা বা দেখিয়ে দেয়া জরুরী৷

---
পার্বত্য অঞ্চলে অপারেশন উত্তরনের আওতায় বাংলাদেশ সেনা বহিনী বিভিন্ন সময়ে পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা থেকে বিপুল পরিমান গোলা বারুদ ও সন্ত্রাসীদের বিভিন্ন সরঞ্জামসহ সেনা বাহিনীর পোষাক উদ্ধার করেছেন, কিন্তু সন্ত্রাসীদের ব্যবহৃত পোষাকের মধ্যে সেনা বাহিনীর পোষাক কি ভাবে সন্ত্রাসীদের কাছে পাওয়া যায় সে বিষয়ে আজ পর্যন্ত সেনা বাহিনী বা তাদের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই গণমাধ্যমে কোন ধরনের ব্যাখ্য দেয়নি৷

বিষয়টি নিয়ে পার্বত্য অঞ্চলে জনমনে প্রশ্ন রয়েছে৷
১৯৬০ সালে কাপ্তাই হ্রদে ভিটা মাটি হারিয়ে উচু পাহাড়ে বসতি স্থাপন করে স্থানীয় বাঙ্গালীরা৷ পার্বত্য চুক্তির আগে বা পরে পার্বত্য অঞ্চলে সেনা বাহিনীদের দ্বারা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে স্থায়ী বাঙ্গালীরা, নাম মাত্র ক্ষতিপুরণের কিছু টাকা দিয়ে রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি জেলা গুলিতে বাঙ্গালীদের গ্রামসহ স্বপরিবারে উচ্ছেদ করে তাদের জায়গাতে নির্মান করা হয়েছে সেনা বাহিনীর গেরিসন বা সেনানিবাস৷
এমন কি রাঙামাটিতে বাঙ্গালীদের মসজিদ ও কবরস্থান পর্যন্ত দখল করে নিয়েছে সেনা বাহিনীর সদস্যরা ৷
পার্বত্য অঞ্চলের সেনা বাহিনীকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) , ইউপিডিএফ, চাকমা সার্কেল চীফ, অধ্যাপক মেজবাহ কামাল, সৈয়দ আবুল মকছুদ, সুলতানা কামাল, পংকজ ভট্টেচায্য গং, বামপন্থী রাজনৈতিক সংগঠনের নেতারা দেশে এবং বিদেশে অপপ্রচার করে সেনা বাহিনীকে তাদের মুল লক্ষ্য থেকে সরাতে বার বার চেষ্টা করছেন৷
পার্বত্য চুক্তির পর সেনা প্রধান,চট্টগ্রামের জিওসি,রাঙামাটি ৩০৫ বিগ্রেডের বিগ্রেড কমান্ডার, রাঙামাটি জেলা ডিজিএফআই অধিনায়ক ও সদর জোন কমান্ডার প্রায় সময় দেখা যায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সাবেক গেরিলা নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) সাথে সরকারী ভাবে স্বাক্ষাত করতে এবং জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) সেনা নিবাসে উপস্থিত হয়ে সেনা বাহিনীর দ্বারা পরিচালিত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও সনদপত্র বিতরণ করেন৷ সন্তু লারমা সেনা বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত থেকে পার্বত্য অঞ্চলে সেনা বাহিনীর উন্নয়ন মুলক কার্যক্রমের ভুয়সি প্রশংসা করেন৷

---
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি, তিনি প্রশাসনের সব স্থানে যাবেন এটা সত্য, কিন্তু কয়েক দিন যেতে না যেতে পার্বত্য অঞ্চল থেকে সেনা বাহিনীকে তুলে নেয়ার দাবি জানান গণমাধ্যমে৷ দেশের বিশিষ্টজনরা এটাকে পিসিজেএসএস প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)’র রাজনৈতিক ষ্টেনবাজি বলে আখ্য দিয়েছেন৷
ইদানিং পিসিজেএসএস প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ও সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত ২৯৯ আসনের ঊষাতন তালুকদরা এমপি সরকারে থেকে সরকারের বিরুদ্ধে ১ লা জানুয়ারী ২০১৬ থেকে চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলনের ডাক দিয়ে আবার পার্বত্য জনসাধারনের সাথে রাজনৈতিক ষ্টেনবাজি করছেন৷ একজন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান আরেক জন সংসদ সদস্য হিসাবে সরকারী সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করে কি ভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবেন ? সাধারন জনগণের প্রশ্ন ।
বর্তমান সরকারের বামপন্থী একজন মন্ত্রী রাজধানীতে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ সেনা বাহিনী এরা শক্র - শক্র খেলেন আসলে এরা একে অপরের বন্ধু৷
যদি তাই হয় তাহলে পার্বত্য অঞ্চলের বর্তমান মুল সমস্য ; সর্বত্রে চাঁদাবজি, অপহরণ,ভুমি সমস্যা,পর্যটনের উন্নয়নে স্থানীয়দের বাধাঁ প্রদান ও রাজনৈতিক নেতাদের ভিতর ক্ষমতার অপব্যাবহার রোধকল্পে প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি কাজে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পার্বত্য অঞ্চলে সেনা বাহিনীকে কাজে লাগাতে পারেন বলে বিজ্ঞ মহলের ধারনা৷ (ছবি সংগৃহীত)

আপলোড : ১৭ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বেলা ১২.০০





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)