শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » পরবাস » লাশ হয়ে ব্রুনাই থেকে দেশে ফিরলেন কনু মিয়া : পরিবারের আহাজারি
প্রথম পাতা » পরবাস » লাশ হয়ে ব্রুনাই থেকে দেশে ফিরলেন কনু মিয়া : পরিবারের আহাজারি
বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লাশ হয়ে ব্রুনাই থেকে দেশে ফিরলেন কনু মিয়া : পরিবারের আহাজারি

---বিশ্বনাথ প্রতিনিধি :: মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনাই থেকে লাশ হয়ে দেশে ফিরলেন সিলেটের বিশ্বনাথের কনু মিয়া (৩৫)। সেদেশে নিহতের এক সপ্তাহ পর আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে আসে তার মৃতদেহ।
তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বিপবন্দ বিলপার (গোবিন্দনগর) গ্রামের মৃত ময়নার ছেলে।
গতকাল বুধবার মধ্য রাতে মালেশিয়ার বিমানের একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। বিমানবন্দরে কনু মিয়ার স্বজনরা তাঁর লাশ গ্রহণ করেন।
সরেজমিন বৃহস্পতিবার সকালে নিহত কনু মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়িতে লাশ আসার অপেক্ষায় স্বজনরা। এমন খবরে এলাকার লোকজন তাঁর বাড়িতে ছুটে আসেন। কখন আসবে লাশ। এর অপেক্ষায় এলাকার লোকজন। সকাল সোয়া ১০টা। কনু মিয়ার লাশ বহণকারী গাড়ি বাড়িতে প্রবেশ করছে।
লাশ গাড়ি থেকে নামানোর সঙ্গে সঙ্গে পরিবারের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে পড়েন। কয়েকবার জ্ঞানহীন হয়ে পড়েন কনু মিয়ার বৃদ্ধা মা সমছু বিবি ও স্ত্রী লাভলী বেগম। সকলের কান্নাকাটিতে ভারী হয়ে উঠেছে আশপাশ পরিবেশ। পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন পাড়া-প্রতিবেশি ও আত্মীয়-স্বজনরা। কনু মিয়ার মৃতদেহ বাড়িতে আসার খবর স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করা হলে তাকে শেষে বারের মতো এক নজর দেখতে লোকজন ভিড় করেন তাঁর বাড়িতে। এ সময় এলাকায় নেমে আসা শোকের ছায়া। তিন ভাই ও দুই বোনের মধ্যে ভাইদের মধ্যে সবার ছোট কনু মিয়া।
জানা গেছে, কনু মিয়া প্রায় ৬ মাস পূর্বে জীবিকার তাগিদে ব্রুনাইয়ে পাড়ি জমান। সেখানে তিনি ভবন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। গত ১৭ সেপ্টেবর ব্রুনাইয়ে তিনতলা নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কাজের সময় অসাবধানতাবশত পা পিছলে তিনতলার ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ওই দেশের হাসপাতালে ভর্তি করা হয়। আহত অবস্থায় তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ সময় গত ১৮ সেপ্টেবর রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত কনু মিয়ার এক ছেলে, দুই মেয়ে সন্তান রয়েছে।
এ ব্যাপারে কনু মিয়া স্ত্রী লাভলী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেক স্বপ্ন নিয়ে বিদেশের মাটিতে গিয়েছিল স্বামী। কিন্তু আমাদের সকল স্বপ্ন ভেঙে গিয়েছে। স্বামী লাশ হয়ে দেশে আসবেন কখনও কল্পনা করিনি।
কনু মিয়ার চাচাতো ভাই ও খাজাঞ্চি ইউপি সদস্য সিরাজ মিয়া জানান, সম্প্রতি তার চাচাতো ভাই বাংলাদেশ ত্যাগ করে মধ্যপ্রাচ্যের ব্রুনাইয়ে যান। সেখানে তিনতলা ভবন থেকে পড়ে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বুধবার মধ্যরাতে মালেশিয়ার একটি বিমানে দেশে তাঁর লাশ আসে। আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর লাশ গ্রহণ করি। বৃহস্পতিবার বাদ যোহর কনু মিয়ার জানাযার নামাজ শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে তিনি জানান।





পরবাস এর আরও খবর

নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, ইসির কাছে জানতে চেয়ে চিঠি নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, ইসির কাছে জানতে চেয়ে চিঠি
রেডব্রিজ কাউন্সিলের বাজারের স্টলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা রেডব্রিজ কাউন্সিলের বাজারের স্টলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা
বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কাতারে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কাতারে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু
সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভা লন্ডনে অনুষ্ঠিত সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভা লন্ডনে অনুষ্ঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে
ফিলিপাইনের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত অলিউর রহমান ফিলিপাইনের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত অলিউর রহমান
যুক্তরাজ্য প্রবাসী অহিদকে রাঙামাটিতে ভূমিহীনদের সংবর্ধনা যুক্তরাজ্য প্রবাসী অহিদকে রাঙামাটিতে ভূমিহীনদের সংবর্ধনা
বৃটেনের বিশিষ্ট নেতা অহিদ উদ্দিনের মুরব্বিদের সাথে সৌজন্য বৃটেনের বিশিষ্ট নেতা অহিদ উদ্দিনের মুরব্বিদের সাথে সৌজন্য

আর্কাইভ