শুক্রবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » শেরে বাংলা স্বর্ণ পদক পেলেন মহালছড়ির সুপাল চাকমা
শেরে বাংলা স্বর্ণ পদক পেলেন মহালছড়ির সুপাল চাকমা
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জর্জ কোর্টের এ্যাডভোকেট সুপাল চাকমা শেরে বাংলা স্বর্ণ পদক-১৯ পেয়েছেন। আইন পেশায় বিশেষ অবদান রাখার জন্য তিনি এই পুরষ্কার পান।
আজ ২৭ সেপ্টেম্বর শুক্রবার শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের আয়োজনে বিকাল ৪ টায় ঢাকার কাঁটাবন মোড়ের নিউ চিংড়ি চাইনিজ রেস্টুরেন্টে উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই পদক লাভ করেন।
এ্যাডভোকেট সুপাল চাকমা খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাধীন কেয়াংঘাট ইউনিয়নের যাদুগানালা গ্রামের পিতা সাধনমনি চাকমা ও মাতা শান্তিবালা চাকমার সন্তান। তিনি ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন। চার ভাই দুই বোনের মধ্যে তিনি সবার বড়। ভাই-বোনেরাও সবাই নিজ নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত।
এ্যাডভোকেট সুপাল চাকমা আইন বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এল.এল.বি (সম্মান) ও ১৯৯৮ সালে এল.এল.এম ডিগ্রি লাভ করেন।
তিনি ২০০১ সালে খাগড়াছড়ি জর্জ কোর্টে এ্যাডভোকেট হিসেবে তালিকা ভুক্তি হন। তখন থেকে আজ অবধি তিনি আইন পেশায় অবদান রেখে চলেছেন।
উল্লেখ্য যে, শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করে আসছে এবং দেশের স্বনামধন্য ব্যাক্তিত্ব, ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, কবি-সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, লেখক, চিকিৎসক, শিক্ষক, আইনজীবি, জনপ্রতিনিধি, সমাজসেবক ও দেশের বিশিষ্ট ব্যবসায়ীদের সংবর্ধনা দিয়ে তাদের কাজের অনুপ্রেরণা যোগাতে এই পদক দিয়ে আসতেছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১