শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » মানবপাচারকারী পিংকি র‌্যাবের হাতে গ্রেপ্তার
প্রথম পাতা » অপরাধ » মানবপাচারকারী পিংকি র‌্যাবের হাতে গ্রেপ্তার
সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানবপাচারকারী পিংকি র‌্যাবের হাতে গ্রেপ্তার

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ভয়ংকর মানবপাচারকারী রফিক-পিংকি চক্রের অন্যতম মূলহোতা পিংকি অনন্যা প্রিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ একটি আভিযানিক দল। রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার রামপাশা ইউনিয়নের কাটলীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে অই গ্রামের মানবপাচারকারী চক্রের মূলহোতা মাদকাসক্ত রফিকুল ইসলামের মেয়ে। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে একটি আভিযানিক দল বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের কাটলীপাড়া গ্রামে অভিযান চালিয়ে মানবপাচারকারী পিংকি অনন্যা প্রিয়াকে গ্রেপ্তার করে। সে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে হবিগঞ্জের বানিয়াচং থানায় দায়ের করা ২৩/২০৪ (তারিখ: ১৯/০৯/২০৯ইং) মামলার আসামী।
উদ্ধার করা আলামতসহ মানবপাচারকারী পিংকিকে ঢাকা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে র‌্যাব।

বিশ্বনাথে প্রতিমায় রঙের আঁচড় দিতে ব্যস্ত শিল্পীরা

বিশ্বনাথ প্রতিনিধি :: সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। আগামী ৪ অক্টোবর এ দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে ভাস্কররা প্রতিমায় মাটির কাজ শেষ করে রঙের প্রলেপ দিতে শুরু করেছেন। সিলেটের বিশ্বনাথে এবার ২৬টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিমাকে দৃষ্টিনন্দন করতে শিল্পীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

উপজেলায় এ বছর সার্বজনীন ২১টি ও ব্যক্তিগত ৫টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনসহ সংশ্লিষ্ট পূজা মণ্ডপ ও পূজা পরিষদ সজাগ দৃষ্টিতে কাজ করে যাচ্ছে। আগামী ৪ অক্টোবর শারদীয়া দুর্গা পূজা শুরু হবে এবং ৮ অক্টোবর দশমী পূজা ও বির্সজনের মধ্যে দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে। উপজেলাগুলোতে চারিদিকে উৎসব উৎসব ভাব বিরাজ করছে সনাতন ধর্মলম্বীদের মধ্যে। পূজার আর মাত্র কয়েকদিন বাকি থাকলে উপজেলায় দুর্গা পূজার ব্যাপক প্রস্তুতি চলছে।

রবিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। অনেক প্রতিমা শিল্পীরা এখন রং তুলির কাজ করছেন। এ সপ্তাহ দিকে প্রতিমা শিল্পীরা রং তুলির কাজ শেষ করবেন।

উপজেলার বাগিছা বাজার মণ্ডপে মাটির কাজ শেষ করে রঙের প্রথম প্রলেপ দিচ্ছেন প্রতিমা তৈরি কারিগর বিধান আচার্য। তিনি এ বছর চারটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ করছেন। গত দেড় মাস ধরে তিনি এসব মন্দিরের প্রতিমা তৈরি করছেন। প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির পারিশ্রমিক পাবেন ৪০ হাজার টাকা করে এমটাই জানান তিনি।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার পাল বলেন, আগামী ৪ অক্টোরব শারদীয়া দুর্গা পূজা শুরু হবে এবং ৮ অক্টোবর দশমী পূজা ও বির্সজনের মধ্যে দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, উপজেলার পূজা মণ্ডপগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। পূজা মণ্ডপগুলোতে যারা বিশৃংঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্বনাথে ভিডিও কনফারেন্সে ‘মিড-ডে মিল’র উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার আলহাজ্ব মফিজ আলী বালিকা উচ্চ বিদ‌্যালয় এন্ড কলেজ’সহ সিলেটের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মিড ডে মিল চালু করা হয়েছে। রবিবার দুপুরে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আনুষ্ঠানান থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে আলহাজ্ব মফিজ আলী বালিকা উচ্চ বিদ‌্যালয় এন্ড কলেজ’সহ সিলেট অঞ্চলের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এই মিড-ডে মিল’ কর্মসূচির শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, সরকার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন। শিক্ষার্থীরা যাথে সুস্থ থেকে ভাল ভাবে বিদ‌্যালয়ে লেখাপড়া করতে পারে সেজন‌্য মিড-ডে মিল’ কর্মসূচি চালু করা হয়েছে।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি’র সাথে কথা বলেন আলহাজ্ব মফিজ আলী বালিকা উচ্চ বিদ‌্যালয় এন্ড কলেজের অধ‌্যক্ষ নেহাররুন নেছা। বিদ‌্যালয়ে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম‌্যান এস এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, বিদ‌্যালয়ের ম‌্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান প্রমুখ সহ শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)