শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » গৃহবধূকে চুল কেটে সিগারেটের ছ্যাঁকা
প্রথম পাতা » পাবনা » গৃহবধূকে চুল কেটে সিগারেটের ছ্যাঁকা
সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গৃহবধূকে চুল কেটে সিগারেটের ছ্যাঁকা

---পাবনা প্রতিনিধি  :: পাবনার সদর উপজেলার দোগাছি ইউপির মাদারবাড়িয়া গ্রামে এক গৃহবধূর চুল কেটে সিগারেটের আগুনের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় ওই গৃহবধূর স্বামীকেও মারধর করা হয়েছে।
গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। জমি নিয়ে বিরোধ ও মামলা তুলে না নেয়ায় তাদের নির্যাতন করা হয়েছে বলে স্থানীয় শাহজাহান ও তার সহযোগীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
আহত দম্পতি হলেন- সখিনা খাতুন ও তার স্বামী জিলাল প্রামাণিক। তাদের রাতেই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার ওই দম্পতির মেয়ে কাজলী বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শাহাজাহন, খাইরুল, বিপ্লব, ফরিদ ও তৈজদ্দিনসহ ছয় থেকে সাতজন মুখে কালো কাপড় বেঁধে আমর মা-বাবাকে নারকেল গাছের সঙ্গে বেঁধে মারপিট শুরু করেন। এ সময় তারা মা’র মাথার চুল কেটে ফেলেন। সিগারেটের আগুন দিয়ে শরীরের বিভিন্ন স্থান পুড়িয়ে দেন। বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেন।
চিকিৎসাধীন সখিনা খাতুন বলেন, শাহজাহান ও তার সহযোগীরা আমাদের বাড়ির ২৩ শতাংশ জমির দলিল জাল করে দখলের পায়তারা করছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আমরা আদালতে তিনটি মামলা দায়ের করেছি। আট বছর ধরে মামলা চলছে। মামলায় শাহজাহান আলী, মারুফ হোসেন, বকুল হোসেন ও জনিকে আসামি করা হয়। মামলা দায়েরের পর থেকেই আসামিরা আমাদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এর আগেও বেশ কয়েকবার বাড়িঘর ভাঙচুর ও হামলা করেছে তারা।
স্বামী জিলাল প্রামাণিক বলেন, শাহজাহান ও তার লোকজন দীর্ঘদিন ধরে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য দোগাছি ইউপি চেয়ারম্যান মোঃ আলী হাসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
অভিযুক্ত শাহজাহানকেও একাধিকবার কল করা হয়। তিনিও কোনো সাড়া দেননি।
পাবনা সদর থানার ওসি নাছির আহম্মেদ বলেন, লোকমুখে ঘটনাটি শুনেছি। বিষয়টির সত্যতা নিশ্চিতে পুলিশের এক অফিসারকে ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাবনায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

পাবনা :: পাবনার আটঘরিয়ায় শনিবার বিকেলে পাঁচটি ধারালো ও আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।
আটক মোঃ আসের উদ্দিন আটঘরিয়া উপজেলার শিবপুরের মোঃ শহিদুল্লাহর ছেলে।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আছের উদ্দিনকে আটক করা হয়েছে। এ সময় একটি দেশীয় এয়ারগান, একটি ওয়ান-ইন-এইট অস্ত্র, একটি চাপাতি, দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করে তাকে আটঘরিয়া থানায় হন্তান্তর করা হয়েছে।

১০৫ টাকার জন্য শিশুর গায়ে অ্যাসিড নিক্ষেপ
পাবনা :: পাবনার চাটমোহরে পাওনা ১০৫ টাকার জন্য দুই শিশুর গায়ে ব্যাটারির অ্যাসিড নিক্ষেপ করেছে এক কিশোর। শনিবার সন্ধ্যায় চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাজারে এ ঘটনা ঘটে।
আহত শিশুরা হলো- চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন বেজ পাটিয়াতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (১২) ও হান্ডিয়াল বাজারের আব্দুল কাদেরের ছেলে রতন সরকার (১২)।
অভিযুক্ত মনি হোসেন (১৮) একই উপজেলার সোনাবাজু গ্রামের রতন আলীর ছেলে।
চাটমোহর থানার ওসি শেখ নাসির উদ্দিন বলেন, শরিফুলের কাছে ১০৫ টাকা পেত মনি। সেই টাকা না দেয়ায় শরিফুল ও রতনকে একটি ডেকোরেটরের দোকানে আটকে তাদের গায়ে ব্যাটারির অ্যাসিড নিক্ষেপ করে মনি। পরে শিশু দুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযুক্ত মনিকে ধরতে অভিযান চলছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ স.ম বায়েজীদ-উল ইসলাম বলেন, ব্যাটারির অ্যাসিডে শরিফুল ও রতন সামান্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পাবনা :: পাবনার ঈশ্বরদীতে শনিবার রাতে ১৭০টি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক মোঃ পারভেজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সলংগা গ্রামের সাইদুর রহমানের ছেলে।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুলাডুলিতে অভিযান চালিয়ে ১৭০টি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পারভেজকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ভাঙ্গুড়ায় শেখ হাসিনার জন্মদিন পালন
পাবনা :: প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। শনিবার মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ করে কেক কেটে নেত্রীর জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেন দলের নেতাকর্মীরা। নেত্রী সুস্থ ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৩ আসনের এমপি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ। এসময়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির হোসেন ছবি, যুগ্ন সাধারন সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)