শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » গৃহবধূকে চুল কেটে সিগারেটের ছ্যাঁকা
প্রথম পাতা » পাবনা » গৃহবধূকে চুল কেটে সিগারেটের ছ্যাঁকা
সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গৃহবধূকে চুল কেটে সিগারেটের ছ্যাঁকা

---পাবনা প্রতিনিধি  :: পাবনার সদর উপজেলার দোগাছি ইউপির মাদারবাড়িয়া গ্রামে এক গৃহবধূর চুল কেটে সিগারেটের আগুনের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় ওই গৃহবধূর স্বামীকেও মারধর করা হয়েছে।
গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। জমি নিয়ে বিরোধ ও মামলা তুলে না নেয়ায় তাদের নির্যাতন করা হয়েছে বলে স্থানীয় শাহজাহান ও তার সহযোগীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
আহত দম্পতি হলেন- সখিনা খাতুন ও তার স্বামী জিলাল প্রামাণিক। তাদের রাতেই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার ওই দম্পতির মেয়ে কাজলী বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শাহাজাহন, খাইরুল, বিপ্লব, ফরিদ ও তৈজদ্দিনসহ ছয় থেকে সাতজন মুখে কালো কাপড় বেঁধে আমর মা-বাবাকে নারকেল গাছের সঙ্গে বেঁধে মারপিট শুরু করেন। এ সময় তারা মা’র মাথার চুল কেটে ফেলেন। সিগারেটের আগুন দিয়ে শরীরের বিভিন্ন স্থান পুড়িয়ে দেন। বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেন।
চিকিৎসাধীন সখিনা খাতুন বলেন, শাহজাহান ও তার সহযোগীরা আমাদের বাড়ির ২৩ শতাংশ জমির দলিল জাল করে দখলের পায়তারা করছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আমরা আদালতে তিনটি মামলা দায়ের করেছি। আট বছর ধরে মামলা চলছে। মামলায় শাহজাহান আলী, মারুফ হোসেন, বকুল হোসেন ও জনিকে আসামি করা হয়। মামলা দায়েরের পর থেকেই আসামিরা আমাদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এর আগেও বেশ কয়েকবার বাড়িঘর ভাঙচুর ও হামলা করেছে তারা।
স্বামী জিলাল প্রামাণিক বলেন, শাহজাহান ও তার লোকজন দীর্ঘদিন ধরে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য দোগাছি ইউপি চেয়ারম্যান মোঃ আলী হাসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
অভিযুক্ত শাহজাহানকেও একাধিকবার কল করা হয়। তিনিও কোনো সাড়া দেননি।
পাবনা সদর থানার ওসি নাছির আহম্মেদ বলেন, লোকমুখে ঘটনাটি শুনেছি। বিষয়টির সত্যতা নিশ্চিতে পুলিশের এক অফিসারকে ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাবনায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

পাবনা :: পাবনার আটঘরিয়ায় শনিবার বিকেলে পাঁচটি ধারালো ও আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।
আটক মোঃ আসের উদ্দিন আটঘরিয়া উপজেলার শিবপুরের মোঃ শহিদুল্লাহর ছেলে।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আছের উদ্দিনকে আটক করা হয়েছে। এ সময় একটি দেশীয় এয়ারগান, একটি ওয়ান-ইন-এইট অস্ত্র, একটি চাপাতি, দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করে তাকে আটঘরিয়া থানায় হন্তান্তর করা হয়েছে।

১০৫ টাকার জন্য শিশুর গায়ে অ্যাসিড নিক্ষেপ
পাবনা :: পাবনার চাটমোহরে পাওনা ১০৫ টাকার জন্য দুই শিশুর গায়ে ব্যাটারির অ্যাসিড নিক্ষেপ করেছে এক কিশোর। শনিবার সন্ধ্যায় চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাজারে এ ঘটনা ঘটে।
আহত শিশুরা হলো- চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন বেজ পাটিয়াতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (১২) ও হান্ডিয়াল বাজারের আব্দুল কাদেরের ছেলে রতন সরকার (১২)।
অভিযুক্ত মনি হোসেন (১৮) একই উপজেলার সোনাবাজু গ্রামের রতন আলীর ছেলে।
চাটমোহর থানার ওসি শেখ নাসির উদ্দিন বলেন, শরিফুলের কাছে ১০৫ টাকা পেত মনি। সেই টাকা না দেয়ায় শরিফুল ও রতনকে একটি ডেকোরেটরের দোকানে আটকে তাদের গায়ে ব্যাটারির অ্যাসিড নিক্ষেপ করে মনি। পরে শিশু দুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযুক্ত মনিকে ধরতে অভিযান চলছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ স.ম বায়েজীদ-উল ইসলাম বলেন, ব্যাটারির অ্যাসিডে শরিফুল ও রতন সামান্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পাবনা :: পাবনার ঈশ্বরদীতে শনিবার রাতে ১৭০টি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক মোঃ পারভেজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সলংগা গ্রামের সাইদুর রহমানের ছেলে।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুলাডুলিতে অভিযান চালিয়ে ১৭০টি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পারভেজকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ভাঙ্গুড়ায় শেখ হাসিনার জন্মদিন পালন
পাবনা :: প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। শনিবার মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ করে কেক কেটে নেত্রীর জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেন দলের নেতাকর্মীরা। নেত্রী সুস্থ ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৩ আসনের এমপি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ। এসময়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির হোসেন ছবি, যুগ্ন সাধারন সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





আর্কাইভ