মঙ্গলবার ● ১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রেমিকার সঙ্গে অভিমান করে ছাত্রলীগ নেতার আত্মহত্যা
প্রেমিকার সঙ্গে অভিমান করে ছাত্রলীগ নেতার আত্মহত্যা
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে প্রেমিকার সঙ্গে অভিমান করে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শিপন আলী (২৫) আত্মহত্যা করেছে। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দুর্যাকাপন গ্রামের ফজর আলীর ছেলে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলা সদরের টিএনটি রোডস্থ একটি বাসায় সে আত্মহত্যা করেছে বলে জানাযায়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য জানান, শিপন আলী সোমবার রাতে এক বন্ধুর বাসায় খাবার খেয়ে উপজেলা সদরের টিএনটি রোডস্থ তার বোনের ভাড়াটিয়ে বাসায় চলে যায়। বোনের বাসা একা থাকায় রাতে সে সেখানে অবস্থান করে এবং মোবাইল ফোনে তার প্রেকিকার সঙ্গে কথা বলতে থাকে। একপর্যায়ে সে গলায় কাপড় পেছিয়ে আত্মহত্যা করে। রাত সাড়ে ১১টায় একটি অপরিচিত নাম্বার থেকে শিপন মিয়ার ভাই ওমান যাত্রী লিটন মিয়াকে (ঢাকা বিমান বন্দরে অবস্থানরত) একটি মেয়ে ফোন করে বলে শিপন আত্মহত্যা করেছে। এই সংবাদটি সাথে সাথে লিটন তার পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে স্থানীয় লোকজনদের সহযোগীতায় থানা পুলিশ বাসার দরজা ভেঙে শিপনকে উদ্ধার করে। এরপর শিপন মিয়াকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে প্রেমিকার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে। এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামীম মূসা বলেন, ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা