শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে প্রতিমা সাজানোর কাজ শেষ
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে প্রতিমা সাজানোর কাজ শেষ
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে প্রতিমা সাজানোর কাজ শেষ

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে পূজা মন্ডবগুলোতে অর্চনা পাওয়ার অপেক্ষায় রঙ্গিন প্রতিমাগুলো। ইতিমধ্যেই প্রতিমা তৈরি ও সাজানোর সকল কাজ শেষ। শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। শুক্রবার থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।

ভবানীপুর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি অনুপ কুমার দও বাদল ও ভবানীপুর জমিদার বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ চৌধুরী বলেন, মা এবার ঘটকে চড়ে আসছেন আর ঘটকে চড়ে যাবেন। আত্রাই উপজেলায় ৪৯টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে উৎসব অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শেষ সময়ে পূজার উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্ডপগুলোতে চলছে ব্যাপক সাজ সাজ রব। ইতিমধ্যে বেশীর ভাগ মন্ডপগুলোতে প্রতিমার কাঠামো ও রং করার কাজ শেষ হয়েছে। ৪অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। স্থানীয় শিল্পী ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা এসে প্রতিমা তৈরী রং তুলির ও সাজ সজ্জার কাজ করছেন। প্রতিটি পূজা মন্ডপের জন্য তৈরী হচ্ছে দূর্গা, স্বরস্বতী, লক্ষ্মী, গনেশ কার্তিক, অসূর, সিংহ, হাঁস, পেঁচা, সর্পসহ বিভিন্ন প্রতিমা। প্রতিটি পূজামন্ডপগুলো পরিদর্শন করাসহ প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকসহ সদস্যদের সাথে মতবিনিময় করছেন থানার পুলিশ।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, হিন্দু ধর্মের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। উপজেলায় ৪৯টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে প্রতিটি পূজামন্ডবগুলো পরিদর্শন করেছি এবং প্রতিটি পূজা মন্ডবের সভাপতি ও সম্পাদকসহ সদস্যদের সাথে মতবিনিময় করেছি। এ উৎসব শান্তি পূর্ণ ভাবে পালন ও নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে থানা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।





আর্কাইভ