শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রুমায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

---বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমায় ১নম্বর পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমার বিরুদ্ধে স্থানিয় বিভিন্ন গণমাধ্যমে বার বার মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের সাধারণ জনগণ। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিকবার কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাত, সোলার প্যানেল বিতরণ, বিজিডি ও ভিজিএফ প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ করে সংবাদ মাধ্যমে প্রচার করা হয়। সে সময় উহ্লামং মারমা ব্যক্তিগত ভাবে তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগ অস্বীকার এবং প্রতিবাদ করেছিলেন ।
আজ বৃহস্পতিবার ৩ অক্টোবর সাড়ে ১১ টায় রুমা বাজারে পাইন্দু ইউনিয়নের জনসাধারণ এবং পরিষদের সদস্যরাসহ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন পাইন্দু ইউনিয়নের ক্যতাই পাড়ার বাসিন্দা থোয়াইসানু মারমা এবং আরো অনেকে। এসময় বক্তারা সংবাদ মাধ্যমের কর্মীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সংবাদ প্রচারের আহ্বান জানান। তারা অভিযোগ করেন চেয়ারম্যান উহ্লামং মারমার বিরুদ্ধে মিথ্যা আর বানোয়াট তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মানহানিকর সংবাদ প্রচার করা হয়েছে বলেও জানান। মিথ্যা ও মনগড়া তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

বান্দরবানে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে শিশু ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার ৩ অক্টোবর সকালে বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার ২ নং কুহালং ইউনিয়ন পরিষদের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় বান্দরবান জেলা তথ্য কর্মকর্তা কে এম খালেদ বিন জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নিদের্শনা এবং শিশু ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন শিশু ও নারীর উন্নয়নে সকলকে সচেতন হতে আহবান জানান এবং বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের সঠিকভাবে বেড়ে ওঠতে আমাদের সকলকে সচেতন হতে হবে। এসময় তিনি আরো বলেন,আমাদের নারীদের সুরক্ষায় কাজ করতে হবে। পথে ঘাটে,মাঠে ময়দানে নারীরা যাতে নিরাপদে চলাচল করতে পারে তার জন্য আমাদের সচেতন ও থাকতে হবে। অনুষ্টানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নোমান হোসেন নারী ও শিশুদের যে কোন বিপদে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে সহায়তা নেবার জন্য সকলের কাছে অনুরোধ করেন। এসময় তিনি সদর থানার ওসির সহায়তা নেবার জন্য সকলকে দিকনির্দেশনা ও প্রদান করেন।
এসময় অন্যান্যাদের অংশ গ্রহণ করেন, মধ্যে কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মার্মা,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী,বান্দরবান বেতার কেন্দ্রের সহকারি পরিচালক প্রকাশ কুমার নাথ,অজিত কান্তি নাথ,মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মার্মা,কুহালং ইউনিয়ন পরিষদের সচিব মো:সাইফুদ্দিন,ইউনিয়ন পরিষদের সদস্য মংক্যচিং মারমাসহ কুহালং ইউনিয়নের শিক্ষক-শিক্ষিকা,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানের ইমাম,পুরোহিত,বৌদ্ধ ভান্তে,জনপ্রতিনিধিসহ নারী পুরুষেরা
প্রশিক্ষণে জেলা তথ্য কর্মকর্তা কে এম খালেদ বিন জামান বক্তব্য রাখতে গিয়ে বলেন,বর্তমান সরকার শিশু ও নারীদের উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। শিশু ও নারীদের সুরক্ষার মধ্য দিয়ে আমাদের আগামী প্রজন্মের সুরক্ষা হবে,তাই আমাদের সচেতন থাকতে হবে এবং শিশু ও নারীদের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
প্রশিক্ষনে মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা,নিরাপদ মাতৃত্ব,স্যানিটেশন,পরিবেশ,মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ,যৌতুক,বাল্যবিবাহ প্রতিরোধ এবং জন্ম নিবন্ধন কার্যক্রম সর্ম্পকে প্রশিক্ষণার্থীদের ধারণা দেয়া হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রায় অর্ধশত নারী ও পুরুষ প্রশিক্ষনার্থী এতে অংশ নেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার
রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু
রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)