শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বিদ্যুৎ বিভাগের সীমাহীন দুর্নীতি-অনিয়ম বিরুদ্ধে বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বিদ্যুৎ বিভাগের সীমাহীন দুর্নীতি-অনিয়ম বিরুদ্ধে বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় বিদ্যুৎ বিভাগের সীমাহীন দুর্নীতি-অনিয়ম বিরুদ্ধে বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখা আজ বৃহস্পতিবার শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে পিডিবি চেয়ারম্যান বরাবরে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির জেলা সভাপতি সিরাজুল ইসলাম, সংগঠনের জেলা সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান সুমন, মো. আব্দুর রহিম, আবুল কালাম আজাদ, আব্দুল হালিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সেচ পাম্পের অন্যায়ভাবে অতিরিক্ত বিল সংশোধনের সিদ্ধান্ত হলেও অদ্যাবধি সেচ পাম্প মালিকদের বিল সংশোধন করা হয়নি। শুধু তাই নয়, মাসের পর সংশোধনের নামে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে। কিছু বন্ধ পাম্পের বিল বন্ধ হলেও বাকিগুলো নিয়ে এখনও গ্রাহকরা সমস্যায় রয়েছে। তার উপর নতুন করে অতিরিক্ত বিল করা শুরু হয়েছে তা মেনে নেয়া যায় নায় না। সমস্ত সেচ পাম্পে মিটার লাগানোর সিদ্ধান্ত হয়েছে কিন্তু কিছু অসাধু কর্মকর্তার জন্য তা আর করা হচ্ছে না। তাই বক্তারা সব সেচ পাম্প মিটারিংয়ের আওতায় আনা, লাইন নষ্ট এই অযুহাত না মানা, সমস্ত লাইন ষ্ট্যান্ডার্ড করা ও বসতবাড়ির ক্ষেত্রে পিচরেড বা পুরনো আমলের হাতের লেখার বিল নয়, স্নাপসট পদ্ধতির মাধ্যমে বিল করার দাবি জানান। সেইসাথে যে সমস্ত বসতবাড়িতে অন্যভাবে অতিরিক্ত বিল হয়েছে তা সংশোধন করে অবৈধ সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করাও দাবি জানান। তারা আরও বলেন, লাইন ষ্ট্যান্ডার্ড করার জন্য যে টেন্ডার হয়েছে তার চুরি বন্ধ করে কিভাবে কি কাজের টেন্ডার হয়েছে তা জনগণকে জানানোর দাবি করেন।
দাবিগুলো হচ্ছে সেচ পাম্প মালিকদের ২০১৪ থেকে ২০১৬ সালের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধনের বোর্ডের যে সিদ্ধান্ত ছিল তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন, বর্তমান সময়ও মিটার রিডিং ছাড়া বিল হচ্ছে তা সম্পূর্ণ বন্ধ করে মিটার রিডিং অনুযায়ি বিল, সমস্ত সেচ পাম্পকে মিটারিংয়ের আওতায় আনা, মিটার ছাড়া কোন পাম্পের বিল না করা, কোন অযুহাতেই মিটার লাগানো বন্ধ না করা, বন্ধ পাম্পের বিল বাতিল করা, সেচ পাম্প ও বসতবাড়ির সব লাইন ষ্ট্যান্ডর্ড করা, এই অযুহাতে সেচ পাম্পের মিটার লাগানো বন্ধ না করা, সেচ পাম্প ও বসতবাড়ির বিল করার ক্ষেত্রে পুরাতন পিচরেট বা হাতে লেখা বিল পদ্ধতি বাতিল, সেক্ষেত্রে স্নাপসর্ট পদ্ধতি চালু অব্যাহত রাখা, বসতবাড়ির অনেক ভুতুরে বিল সংশোধন পূর্বক গ্রাহকের প্রকৃত বিল পরিশোধের সুযোগ দেয়া, কোনভাবেই অতিরিক্ত বিল করে গ্রাহক হয়রানি না করা এবং গাইবান্ধায় বিদ্যুতের লাইন সংস্করণের যে টেন্ডার হয়েছে তার লুটপাট বন্ধ করে টেন্ডারের সিডিউল চার্ট ঝুলিয়ে গ্রাহকদের তথ্য বোঝার সুযোগ দিয়ে লুটপাট বন্ধ করা।

গাইবান্ধায় জাতীয় যুব সংহতির কর্মী সভা

গাইবান্ধা :: গাইবান্ধায় জেলা জাতীয় যুব সংহতির এক কর্মী সভা বৃহস্পতিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকার। এতে প্রধান বক্তা ছিলেন যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফকরুল আহসান শাহজাদা।
জাতীয় যুব সংহতি সাবেক জেলা সভাপতি সাখাওয়াত হোসেনের সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর শিকদার লোটন, সাঘাটা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এএইচএম গোলাম শহীদ রঞ্জু, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. সরওয়ার হোসেন শাহীন, যুগ্ম আহবায়ক কাজী মশিউর রহমান ও আনোয়ারুল ইসলাম লেবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় যুব সংহতি জেলা সভাপতি অ্যাডভোকেট জুলফিকার সরকার মিলন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)