শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সাড়ম্বরে চলছে দুর্গোৎসব
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সাড়ম্বরে চলছে দুর্গোৎসব
রবিবার ● ৬ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে সাড়ম্বরে চলছে দুর্গোৎসব

---বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় রাজার মাঠে চলছে ব্যাপক আয়োজন।
মনোরম দুর্গা প্রতিমা স্থাপন,বিশালাকৃতির পুজামন্ডপ তৈরি ও প্রতিদিন ব্যাপক আয়োজনে সন্ধ্যারতি প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে পার্বত্য অঞ্চলের অন্যতম সম্প্রীতির বান্দরবানে। এতে প্রতিদিনই অসংখ্য ভক্ত ভীড় জমাচ্ছে পুজার মন্ডপে মন্ডপে।
দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে আজ রবিবার ৬ অক্টেবর সকাল থেকে চলছে পুজা অর্চনা ও অঞ্জলি প্রদান ও ধর্মীয় প্রার্থনা এবং পুতিপাঠ। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পেরে খুশি পাহাড়ের সনাতন ধর্মাবলম্বীরা।
এদিকে, শারদীয় দুর্গাপুজা উপলক্ষে শনিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবানের রাজার মাঠে কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের পুজামন্ডপ পরিদর্শন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো.শাহিদুল এমরান,এএফডব্লিউ,পিএসসি, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.শফিউল আলম,পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,সদস্য মো.শফিকুর রহমান, বিশিষ্ঠ ঠিকাদার অমল কান্তি দাশ, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষীপদ দাশ, সাধারণ সম্পাদক শেখর দাশসহ সরকারি বেসরকারি উর্ধতন কর্মকর্তা ও সনাতনী সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় রাজার মাঠের কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের পুজামন্ডপ পরিদর্শন করে মোমবাতি ও ধুপ জ্বালিয়ে দেবী দুর্গাকে প্রণাম করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পরে গরীব ও অসহায় নারীদের পুজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে গরীব ও অসহায় ৬ শত নারীকে পুজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়। পরে একই মঞ্চে দেবী দুর্গার আবির্ভাব ও অসুর বধ নিয়ে নিমির্তি এক নৃত্যনাট্য পরিবেশিত হয়। এতে চট্টগ্রামের অতিথি শিল্পিদের পরিবেশনায় “দুর্গে দুর্গতিনাশিনী ” পরিবেশিত হয় এবং দেবী দুর্গার আবির্ভাব ও অসুর বধ নিয়ে প্রায় ঘন্টাব্যাপী নৃত্যনাট্যে অংশ নেন এক ঝাঁক তরুণ-তরুণী।
প্রসঙ্গত ,এবারে বান্দরবানে জেলা ও উপজেলা মিলে ২৭টি পুজামন্ডপে শারদীয় দুর্গাউৎসব উদযাপন হচ্ছে এবং আগামীকাল মহানবমী ও মঙ্গলবার দশমী পালনের মধ্য দিয়ে সনাতনী সমাজের এই বৃহত্তম শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে।





আর্কাইভ