শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » রাজধানীতে প্রেসক্লাবের সামনে টাইমস্কেল বঞ্চিত শিক্ষকদের মানববন্ধন
প্রথম পাতা » ঢাকা » রাজধানীতে প্রেসক্লাবের সামনে টাইমস্কেল বঞ্চিত শিক্ষকদের মানববন্ধন
রবিবার ● ৬ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীতে প্রেসক্লাবের সামনে টাইমস্কেল বঞ্চিত শিক্ষকদের মানববন্ধন

---ঢাকা প্রতিনিধি :: টাইমস্কেল বঞ্চিত বেসরকারী শিক্ষক ফোরামের নেতা মুহাম্মদ আবদুল হক বলেন, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষকগণ এমপিও ভুক্তির পর থেকে ৮ বছর পূর্ণ হলে সারাজীবনে মাত্র একটি টাইমস্কেল পেত। তাও আবার বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু কেন?

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রবিবার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চতরস্কেল/টাইমস্কেল বঞ্চিত শিক্ষকরা অধিকার আদায়ের দাবীতে এসব কথা বলেন।

আবদুল হক আরও বলেন, ২০১৫-এ জাতীয় বেতন স্কেল এর ঘোষনায় অনুচ্ছেদ ৪ ও ৬ অনুযায়ী ১৪ই ডিসেম্বর, ২০১৫ইং তারিখের পরবর্তী সময়ে বেসরকারী শিক্ষকদের টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও উচ্চতর স্কেল বিলুপ্ত ঘোষনা করায় ন্যায্য অধিকার থেকে থেকে বঞ্চিত হয়েছেন হাজারো শিক্ষক। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সবধরনের সুবিধাদি পেলেও বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে বৈরি আচরণ কেন। বেসরকারী শিক্ষকদের অপরাধ কী? সারাজীবন চাকুরী করে একই স্কেলে চাকুরী থেকে বিদায় নিবে? তাহলে অভিজ্ঞতার মুল্যায়ন কোথায়?

মানববন্ধনে অংশ নেয়া আরেক শিক্ষক নেতা মোঃ কামরুজ্জামান বলেন, আজ আমরা বৈষম্যের স্বীকার। সরকারী কর্মচারীগণ ৫% প্রবৃদ্ধি পূর্ণাঙ্গ উৎসব বোনাস, পূর্ণাঙ্গ বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা, ধোলাই ভাতা, শিক্ষা ভাতা, টিফিন ভাতা ও নানাবিধ সুযোগ-সুবিধা পাচ্ছেন। অপরদিকে একই সিলেবাস বই পাঠদান করিয়ে হাজার হাজার শিক্ষক দু:শ্চিন্তাগ্রস্থ, হতাশায় দিন কাটাচ্ছেন। আর্থিক অনটনে ভুগছেন। টাইম স্কেল ছিল একটি মিমাংসিত বিষয়। এটা দীর্ঘদিন থেকে প্রচলিত নিয়মানুযায়ী পেয়ে আসছিল। সেটা কেন বন্ধ করা হল? বিদ্যালয় ও কমিটির জটিলতার কারণে বহু প্রতিষ্ঠানে এমপিও হতে ১০/১২ বছর সময় লেগেছে, বি.এড করার অনুমতি পেতে আরো কয়েক বছর সময় লেগেছে। এরপর টাইম স্কেল পেতে আরও ৮ বছর পর অপেক্ষা করতে হয়। তাহলে অনেক শিক্ষক ২৭/২৮ বছর চাকুরীর পর যদি টাইম স্কেলটি না পায়, তাহলে এর চেয়ে জুলুম আর কি হতে পারে।

নেতারা বলেন, বেসরকারী শিক্ষকদের অবদানকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। একই সাথে চাকুরীতে প্রবেশ করে একই যোগ্যতা ও একই অভিজ্ঞতায় কেউ পাচ্ছেন ১৬,০০০/- টাকা আবার কেউ পাচ্ছেন ২২,০০০/- টাকা এ যে কী ধরনের বেদনার, যন্ত্রণার ও পীড়াদায়ক তা কাউকে বোঝানো সম্ভব নয়। এটা ভুক্তভোগীরা ছাড়া অন্য কেউ বুঝবেনা। বেসরকারী শিক্ষকদের টাইম স্কেল তাদের বৈধ পাওনা, এটা তাদের কর্মের স্বীকৃতি, অভিজ্ঞতার স্বীকৃতি এবং এটা তাদের জুনিয়র ও সিনিয়র নির্ধারণের মাপকাঠী।

আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আবেদন টাইমস্কেল বঞ্চিত বেসরকারী শিক্ষকরা সংখ্যায় খুব বেশী নয়। আমাদের দাবীকে আমলে নিয়ে আমাদের উপর ইনসাফ করা হোক। টাইমস্কেল বঞ্চিত শিক্ষকদের পাশে দাড়ান। আপনার হস্তক্ষেপ একান্ত ভাবে কামনা করছি।





ঢাকা এর আরও খবর

রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন

আর্কাইভ