শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন হচ্ছে খাজাঞ্চী-মাকুন্দা নদী
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন হচ্ছে খাজাঞ্চী-মাকুন্দা নদী
শুক্রবার ● ১১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন হচ্ছে খাজাঞ্চী-মাকুন্দা নদী

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত খাজাঞ্চী-মাকুন্দা নদী পুনঃখননের উদ্যোগ গ্রহন করা হয়েছে। প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে এ নদীর ২৮ কিলোমিটার অংশে শীঘ্রই শুরু হবে খনন কাজ। পুনঃখনন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান চলতি মাসেই খনন কাজ শুরু করবে এমনটাই জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
সুরমা নদীর একটি শাখা খাজাঞ্চী নদী ও মাকুন্দা নদী। সিলেট সদর উপজেলার পশ্চিম সীমান্ত ও বিশ্বনাথ উপজেলার উত্তরপূর্ব সীমান্ত লামাকাজী ইউনিয়নের তিলকপুর এলাকায় সুরমা নদী থেকে খাজাঞ্চী নদী ও মাকুন্দা নদীর উৎপত্তি হয়ে জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীতে মিলিত হয়েছে। উপজেলার তিলকপুর থেকে উৎপত্তি হয়ে খাজাঞ্চী গাঁও, ফুলচন্ডি, রাজাগঞ্জ বাজার ও আশুগঞ্জ বাজার হয়ে পুরান রাজগঞ্জ বাজার পর্যন্ত প্রবাহিত নদীটি ‘খাজাঞ্চী নদী’ হিসেবে এবং পুরান রাজগঞ্জ বাজার থেকে বৈরাগী বাজার, সিংগেরকাছ বাজার ও টুকের বাজার হয়ে জগন্নাথপুরের রসুলগঞ্জ বাজারের পাশ দিয়ে কুশিয়ারা নদীতে মিলিত নদীর অপর অংশটি ‘মাকুন্দা নদী’ হিসেবে খ্যাত।
এক কালে খরস্রোতা এই নদী প্রচন্ড স্রোতস্বীনি ছিল। নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এই নদী। চলাচল করতো লঞ্চ ও পাল তোলা নৌকা। কিন্ত ক্রমশ পলিতে নদী ভরাট হয়ে যাওয়ায় কালের আবর্তে তা আজ হারিয়ে গেছে। পানির অভাবে দু’পারে সেচকাজ মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। নদীতে পানি না থাকায় মাছও নেই। ফলে মাছের উপর নির্ভরশীল অসংখ্য পরিবার দুর্ভোগে পড়ে। বিপর্যয়ের মুখে পড়ে এলাকার প্রকৃতি ও পরিবেশ। বর্তমানে এই নদীটি ‘মরা গাঙ’ হিসেবে পরিচিত। ভরাট হয়ে গেছে প্রায় পুরোটাই। নদীর অধিকাংশে চাষাবাদ, খেলার মাঠ ও গোচারণ ভূমি হিসেবে ব্যবহার করা হচ্ছে। নদীর নাব্যতা কমে যাওয়ায় প্রতি বছর বর্ষায় পাহাড়ি ঢল এসেই সরাসরি পার্শ্ববর্তী বাড়িঘরে আঘাত হানে। ভাসিয়ে নিয়ে যায় ক্ষেতের ফসল, বাড়িঘর ও গাছপালা। এই অবস্থা থেকে বাঁচাতে এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে নদী পুনঃখননের উদ্যোগ গ্রহন করা হয়। নদী পুনঃখননের প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে মাছের প্রজনন বাড়বে, শুকনো মৌসুমে সেচ সুবিধা বৃদ্ধি পাবে ও বর্ষায় অতিরিক্ত পানি ধারণ করবে। এতে পাহাড়ি ঢলের আঘাত থেকে রক্ষা পাবে বাড়িঘর।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দুটি ভাগে খাজাঞ্চী ও মাকুন্দা নদী পুনঃখনন করা হচ্ছে। চলতি বছরের জুনায়ারি মাসে প্রকল্পের দরপত্র আহবান করা হয়। নদীর ২৮ কিলোমিটার অংশ পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে ৭ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নদীর উৎসমুখ তিলকপুর থেকে নদীর (১ম অংশ) ১৫ কিলোমিটার খননের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্টান এসএ এসআই ইসরাত এন্টারপ্রাইজ জেবি এবং ৫ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নদীর পরবর্তী (২য় অংশ) ১৩ কিলোমিটার খননের দায়িত্ব পেয়েছে মেসার্স পূবালি এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্টান। ইতিমধ্যে নদীর সীমানা চিহিৃত করা হয়েছে। প্রথম অংশে মোট ৪ লাখ ৬৫ হাজার ঘণমিটার এবং দ্বিতীয় অংশে ৩লাখ ২৮ হাজার ঘণমিটার মাটি কাটা হবে। খননকৃত মাটি দিয়ে নদীর তীর সংরক্ষন এবং খননকৃত মাটি বৃষ্টির পানিতে ভিজে যাতে নদীতে না পড়ে সেজন্য ঘাস লাগানোরও প্রকল্পে নির্দেশনা রয়েছে। এছাড়া যেখানে নদীর তলদেশ খনন করা হবেনা, সে স্থান হিসাবের আওতায় আসবেনা। গত মার্চ মাসে খনন কাজ শুরু করার নির্দেশনা থাকলেও এখনো তা শুরু হয়নি।
তবে সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুজ্জামান বিশ্বনাথ বলেন, বন্যার কারণে প্রকল্পের সময় মতো পুনঃখনন কাজ শুরু করা সম্ভব হয়নি। চলতি মাসেই খনন কাজ শুরু হবে করা হবে।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)