শুক্রবার ● ১১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা : বহিস্কার-১৯
বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা : বহিস্কার-১৯
আবরার ফাহাদ হত্যার ঘটনাকে কেন্দ্র করে বুয়েট ছাত্রদের আন্দোলনের মুখে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হলো বুয়েটের ছাত্ররাজনীতি। একইসাথে আবরার হত্যার ঘটনায় এজাহারভুক্ত ১৯ শিক্ষার্থীকে বুয়েট থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর আজ শুক্রবার বিকালে বুয়েট ভিসি ড. সাইফুল ইসলাম এই ঘোষণা দেন।
১০ দফা দাবি মেনে নেয়ার ঘোষণাও দিয়েছেন ভিসি। এই ঘটনার পর নিজের অনুপস্থিতির জন্য ছাত্রদের কাছে ক্ষমা চান অধ্যাপক সাইফুল ইসলাম।
শিক্ষার্থীদের ১০ দফা দাবি মানার জন্য আজ শুক্রবার দুপুর ২টা পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন শিক্ষার্থীরা। পরে বিকালে ছাত্রদের সঙ্গে বৈঠকে বসেন ভিসি।
গত ৭ অক্টোবর রাতে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবার দায়ের করা মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদও করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সূত্র : যমুনা টিভি





তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের