শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » অপরাধীদের স্থান রাউজান নয় : কেপায়েত উল্লাহ
প্রথম পাতা » চট্টগ্রাম » অপরাধীদের স্থান রাউজান নয় : কেপায়েত উল্লাহ
রবিবার ● ৩ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপরাধীদের স্থান রাউজান নয় : কেপায়েত উল্লাহ

---ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম জেলার রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ এক অনুষ্ঠানে বলেছেন, সুন্দর এই উপজেলায় কোনো মাদক ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী ও অপরাধীদের স্থান রাউজানে নয়, ওদের স্থান হবে কারাগারে। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর হাতে গড়ে তুলা সুন্দর বাগানে যাতে পোকা ধরতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অপরাধ দমনে পুলিশের ব্যবস্থার চেয়ে জনসচেতনা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা চাই না হাতেগোনা কয়েকজন অপরাধীদের জন্য এই শান্তির জনপদ রাউজানের অভিভাবক এবিএম ফজলে করিম চৌধুরী তথা ৬ লক্ষ মানুষের সুনাম ক্ষুন্ন হোক। তিনি গতকাল শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃক্ষভানুপুর এলাকায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হলাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহ জাহানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী। ডা. সৈকত দাশ রনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান থানার উপ-পরিদর্শক সাইমুল ইসলাম, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.মনছুর আলম, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রনু ভট্টচার্য্য, রাউজান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ জাবেদ। এসময় বৃক্ষভানুপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ পরিদর্শক রমিজ উদ্দিন, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, ইউপি সদস্য শম্বু মজুমদার, ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফিরোজ, মো. আমীর, শওকত, রাশেদ, নুরুল আমীন, আরফাত,মো. মনছুরসহ হলদিয়া ইউনিয়নের বৃক্ষভানুপুর এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারে কঠিন চীবর দান মঙ্গলবার

রাউজান :: মানবিক মূল্যবোধ আর উৎকর্ষ সাধনের মাধ্যমে বিশ্ব জগৎকে শান্তি আর সম্প্রীতির সুন্দরবনে রুপান্তরিত করার প্রত্যাশায় আগামী ৫ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রামের রাউজান উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী ধম্মবিজয়ারাম বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্টিত হবে। এই পূণ্যময় অনুষ্টানে সবাইকে অংশগ্রহন করে সুন্দর ও স্বার্থক করে তুলার অনুরোধ জানিয়েছেন অনুষ্টান পরিচালনা কমিটি।

সাজেদা কবির চৌধুরীর ১৭ তম মৃত্যু বার্ষিকী পালিত

রাউজান :: চট্টগ্রামের রাউজান এর সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর মাতা মরহুমা সাজেদা কবির চৌধুরীর ১৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
আজ ৩ নভেম্বর রবিবার সকালে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। দিনটি উপলক্ষে, আয়োজন করা হয় খতমে কোরআন, মরহুমা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও গহিরা পারিবারিক মসজিদে অনুষ্ঠিত খতমে কোরআন মাহাফিলে উপস্থিত ছিলেন, সাংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, মানিক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একে.এম এহছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা , সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, পৌর ২য় প্যানেল মেয়র ও যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সাবেক ছাত্রলীগের সভাপতি ও রাউজান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল, সাবেক ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক জি.এস আবু জাফর রাশেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, চেয়ারম্যান মো. রোকন উদ্দিন, যু্বলীগ নেতা আহসান হাবিব চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারন সম্পাদক আসিফ, রাউজান উপজেলা ছাত্রলীগ (দক্ষিণ) এর সভাপতি মেজবাহ্ উদ্দিন. সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন. সহ-সভাপতি কামরুল হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক. নঈম উদ্দিন চৌধুরী, মো. রাইয়ান খান, নিশান চৌধুরী, অভি, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাইদুল ইসলাম,নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আরিফ, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের মো. মামুন ওয়াহিদ ও সাধারণ সম্পাদক জি.এম হাসান প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)