শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের সুবর্ণজয়ন্তীতে আসছেন মহামান্য রাষ্ট্রপতি
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের সুবর্ণজয়ন্তীতে আসছেন মহামান্য রাষ্ট্রপতি
সোমবার ● ১১ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের সুবর্ণজয়ন্তীতে আসছেন মহামান্য রাষ্ট্রপতি

---ষ্টাফ রিপোর্টার, আমির হামজা :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ৪র্থ সমাবর্তন আগামী ৫ ডিসেম্বর, অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে ক্যাম্পাসজুড়ে ছাত্র-ছাত্রীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চ্যান্সেলর মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এতে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ.কে. আজাদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম.পি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এম.পি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এবারের সমাবর্তন অনুষ্ঠানে প্রায় ২৫০০ ছাত্র-ছাত্রীদেরকে সমাবর্তন ডিগ্রী প্রদান করা হবে।

এ উপলক্ষ্যে আজ ১১ নভেম্বর সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সকল উপ-কমিটির সভাপতিদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়।  সভায় ৪র্থ সমাবর্তন ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি-২০১৯ এর স্টিয়ারিং কমিটির সভাপতি ও য় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়ের সভাপতিত্ব করেন। এদিকে চুয়েটের গৌরবময় পথচলার ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে আগামী ৬ ডিসেম্বর, দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে। সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে দেশ-বিদেশের ভিভিআইপিগণ, মন্ত্রী পরিষদ সদস্যগণ, এমপিগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ,  চুয়েটের  পাশকৃত বিপুল প্রাক্তন ছাত্র-ছাত্রী, চুয়েট পরিবারের বর্তমান সদস্যগণ মিলে প্রায় ১০ হাজার লোকের মিলনমেলা বসতে পারে। সুবর্ণজয়ন্তীর জমকালো আয়োজনে থাকবে- আইইবি চট্টগ্রাম কেন্দ্র থেকে নগরজুড়ে আনন্দ র‌্যালি, সন্ধ্যায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠান, রাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, আইইবি চট্টগ্রাম কেন্দ্র থেকে চুয়েট ক্যাম্পাসে যাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান, চুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, নৈশভোজ, ফায়ারওয়ার্কস, জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস ও নগর বাউলের জমজমাট কনসার্ট ইত্যাদি।

রাউজানে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা
রাউজান :: চট্টগ্রামের রাউজানে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে এক যুবক। সেই উপজেলার ১ নং হলদিয়া ইউনিয়নের তালুকদার বাড়ির মৃত আবুল কালামের পুত্র মো: আমির খসরু (৩০)। আত্মহত্যাকারী যুবক ওমান প্রবাসী বলে জানাগিয়েছে। গতকাল ১০ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাউজান থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ওই প্রবাসী যুবকের ঝুলন্ত অবস্থায় তার মর দেহ উদ্ধার করে পুলিশ।

সুত্রে জানায়, সেই একজন মাদকাসক্ত ছিলেন তাকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনতে চিকিৎসা করে ছিল তার পরিবার, এরপরও তার মাদকাসক্ত থেকে কোনো পরির্বতন করতে পারেনি।

জানা যায়, সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে মা শামসুর নাহার তার ছেলেকে ডাকতে গেলে, ওই সময় ছেলের রুমের দরজা বন্ধ ছিল। পরে তার মা তাকে ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজার ছিদ্র দিয়ে দেখতে পান তার ছেলে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। পরে মায়ে আত্ম চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে রাউজান থানায় সংবাদ দেন। সেই বিবাহিত জীবনে দুই সন্তানের জনক। এই ঘটনার আগে তার স্ত্রী ছিল বাপের বাড়িতে।

এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ্ ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানার উপ-পরিদর্শক মো. মেহের আলি গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ নামান। ওই যুবকের টেবিলে একটি মদের বোতলও পাওয়া যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করতে অনুমতি প্রদান করা হয়।





আর্কাইভ