শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » কৃষি » সংকটে গাইবান্ধার হর্টিকালচার সেন্টার
প্রথম পাতা » কৃষি » সংকটে গাইবান্ধার হর্টিকালচার সেন্টার
সোমবার ● ১১ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংকটে গাইবান্ধার হর্টিকালচার সেন্টার

---ষ্টাফ রিপোর্টার, সাইফুল মিলন :: গাইবান্ধার হর্টিকালচার সেন্টার ২০১৮ সালের জুন মাসে ভবন উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করলেও এখনও নানা সমস্যা সংকটে তাদের নিজস্ব কার্যক্রম শুরু করতে পারেনি। শুধুমাত্র অফিস ভবন ও চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টার নির্মাণ ও চতুর পার্শে প্রাচীর স্থাপন করেই গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের পরিত্যক্ত ১৫.৮ একর জমি ও সিনিয়র হর্টিকালচারিস্ট সহ মাত্র ৭ জন স্টাফ নিয়ে এই হর্টিকালচার সেন্টারটি যাত্রা শুরু করে।
প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ না থাকায় কৃষি বিভাগের আওতাধীন এই হর্টিকালচার সেন্টারটির নিজস্ব নিচু জমিগুলোতে এখনও মাটি ভরাট করে কৃষি কাজের উপযোগি করে তুলতে পারেনি। ফলে এই হর্টিকালচার সেন্টারটি থেকে মানুষ তাদের কাংখিত উন্নত জাতের ফলের চারা সংগ্রহ করতে পারছে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এই হর্টিকালচার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র হর্টিকালচারিস্ট উদ্যান তত্ত্ববিদ ড. মো. সাইফুর আরেফিনকে পাওয়া যায়নি। বিভাগীয় সংশ্লিষ্ট কাজে তিনি রংপুরে অবস্থান করছিলেন বলে কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারি জসিম উদ্দিন জানান। মোবাইল ফোনে সিনিয়র হর্টিকালচারিস্ট উদ্যান তত্ত্ববিদ ড. মো. সাইফুর আরেফিন জানান, কৃষি বিভাগের অধীনে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় এই হর্টিকালচার সেন্টারটি বাস্তবায়িত হচ্ছে। মাটি ভরাট করে জমি তৈরীর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু বরাদ্দ এখনও পাওয়া যায়নি বিধায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
সম্প্রতি অফিস সংলগ্ন সামান্য কিছু জমিতে উন্নত জাতের ড্রাগন ফলের চাষ করা হচ্ছে। এছাড়া ভিয়েতনাম থেকে আমদানিকৃত উন্নত এবং ছোট্ট জাতের নারকেল গাছের চারা, যে গাছগুলোর আকৃতি হয় অত্যান্ত ছোট এবং নারকেলও ধরে অনেক বেশী। এছাড়াও রয়েছে উন্নত জাতের আম, মাল্টা, লেবু ও পেয়ারা গাছের চারা। ঢাকাস্থ কৃষি খামার থেকে পাঠানো অল্প কিছু চারা বিক্রি করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যান সৃজন করে এই হর্টিকালচার সেন্টারটির এখন তাদের দায়িত্ব পালন করছেন।
পউল্লেখ্য যে, এই হর্টিকালচার সেন্টারটিতে যাদের জমি আছে তাদেরকে বাণিজ্যিক বাগান ও প্রদর্শনী খামার করে দেয়ার ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান ও উন্নত জাতের চারা প্রদানসহ বাগান সৃজনে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করবে। এছাড়া এই হর্টিকালচার সেন্টারে উৎপাদিত উন্নত জাতের ফল ও ফুলের চারা খুব স্বল্প মূল্যেও বিক্রয় করা হবে। কিন্তু এই হর্টিকালচার সেন্টার থেকে কবে নাগাদ নিজস্ব চারা উৎপাদনের মাধ্যমে উদ্যান সৃজনসহ উন্নতমানের ফলের চারা বিতরণে সক্ষম হবে তা এখনও অনিশ্চিত।





আর্কাইভ