শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান
বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান

---রাঙামাটি :: জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে রাঙামাটিতে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্টীর পরিবেশনায় মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বৃহস্পতিবার ১৪নভেম্বর সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউতে অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা শিল্পকলা একাডেমির আহ্বায়ক মনোয়ারা আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শহীদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি সাংবাদিক সুনীল কান্তি দে, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর রাঙামাটি জেলা সভাপতি অমলেন্দু হাওলাদার, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, আদর্শ মানবিক মূল্যবোধ সর্বশ্রেষ্ঠ সম্পদ, যা ছাড়া মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। মানুষ যতগুলো ভালো ও সুন্দর কাজ করে, তা তার সুন্দর মানবিক মূল্যবোধের প্রকাশ আর যত মন্দ ও কুৎসিত কাজ করে, তা অমানবিক মূল্যবোধের প্রকাশ। তিনি বলেন, সুন্দর মানবিক মূল্যবোধ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে প্রাণবন্ত করে আর অমানবিক মূল্যবোধ সবকিছুকে তিলে তিলে ধ্বংস করে। তাই নিজ নিজ সন্তানদের ভালো কাজ, বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য দশের জন্য ভালো কাজ করেছে বিধায় আজ তার নাম দেশ এবং দেশের বাইরে স্বর্নাক্ষরে লেখা রয়েছে। যতদিন বাংলাদেশ নামে দেশ থাকবে জাতি তাকে সম্মানের সহিত স্মরণ করবে। তিনি আরো বলেন, আমাদের যুবদের মাদক, জঙ্গী, সন্ত্রাস ও সব রকমের অনৈতিক কাজ থেকে বিরত রাখতে হবে। তার জন্য অভিভাবকদের নিজ নিজ সন্তানদের প্রতি নজর রাখতে হবে। যাতে তারা কু পথে না যায়। যুবরা সু-পথে এগিয়ে গেলে দেশও উন্নয়নে দিকে এগিয়ে যাবে।
পরে অনুষ্ঠানে অংশগ্রহনকারী ৬টি সাংস্কৃতিক সংগঠনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা। শেষে রাঙামাটির ফিবেক সাংস্কৃতিক একাডেমি, শিল্পী নিকুঞ্জ, নানিয়ারচর সাংস্কৃতিক একাডেমি, তপোসুর সাংস্কৃতিক একাডেমি, রাঙামাটি চারুকলা একাডেমি ও রাঙামাটি ক্লাসিক্যাল মিউজিক্যাল স্কুলের শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





আর্কাইভ