শিরোনাম:
●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
রাঙামাটি, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » প্রবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে প্রগতিশীল নারী সংগঠনসমূহের সংবাদ সম্মেলন
প্রথম পাতা » ঢাকা » প্রবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে প্রগতিশীল নারী সংগঠনসমূহের সংবাদ সম্মেলন
শুক্রবার ● ১৫ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে প্রগতিশীল নারী সংগঠনসমূহের সংবাদ সম্মেলন

---ঢাকা :: সৌদি আরবে নারী গৃহশ্রমিক নির্যাতন-ধর্ষণ-হত্যা বন্ধ ও প্রবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে প্রগতিশীল নারী সংগঠনসমূহ সিপিবি নারী সেল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, শ্রমজীবী নারী মৈত্রী, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, নারী সংহতি, বিপ্লবী নারী ফোরাম, হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে আজ ১৫ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় পুরানা পল্টনস্থ মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিপিবি নারী সেলের কেন্দ্রীয় আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শম্পা বসুর পরিচালনায় সংবাদ সম্মেলনের বক্তব্য পাঠ করেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী নারী ফোরামের আহ্বায়ক আমেনা আক্তার, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের ঢাকা নগর শাখার সভাপতি তাসলিমা আক্তার বিউটি, নারী সংহতির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মরিয়ম, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী নীতি চাকমা ও সিপিবি নারী সেলের কেন্দ্রীয় নেত্রী লুনা নূর প্রমুখ।

সংবাদ সম্মেলনে নিম্নোক্ত দাবি তুলে ধরা হয় এবং এ সকল দাবিতে আগামী ১৭ নভেম্বর রবিবার সকাল ১১টায় প্রেসক্লাবে সমাবেশ ও মিছিল করে পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রগতিশীল নারী সংগঠনসমূহের দাবি :

ক. অনতিবিলম্বে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে নারী গৃহকর্মীসহ অভিবাসী নারী শ্রমিক পাঠানো হয়েছে তাদের প্রয়োজনীয় আইনী সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত, শ্রম আইন ও বিধি অনুযায়ী উপযুক্ত মজুরী আদায়ে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
খ) অভিবাসী নারী গৃহকর্মী ও শ্রমিকদের শারীরিক মানসিক অত্যাচার ও যৌন নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট দেশের সরকারের মধ্যে প্রয়োজনীয় দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর ও তার দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
গ. অভিবাসী নারী গৃহকর্মী ও শ্রমিকেরা যেসব দেশে কর্মরত রয়েছেন সেসব দেশের নিয়োগকর্তাদের নাম, বাড়ী ও কর্মস্থলের বিস্তারিত ঠিকানা, অভিবাসী নারী শ্রমিকদের হালনাগাদ সকল তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েব সাইটে হালনাগাদ থাকা নিশ্চিত করতে হবে। সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের দুতাবাস ও কনস্যুলেটে অভিবাসী গৃহকর্মী ও নারীশ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক ডেস্ক চালু করতে হবে। এই ব্যাপারে দুতাবাসের কর্মকর্তাদের দায়িত্ব ও জবাবদিহীতা নিশ্চিত করতে হবে।
ঘ. বাংলাদেশের যেসকল রিক্রুটিং এজেন্টদের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মী ও শ্রমিকদেরকে পাঠানো হয় তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য, কি চুক্তি ও শর্তে নারী গৃহকর্মী ও শ্রমিকদের বিদেশে পাঠানো হচ্ছে তার সুনির্দিষ্ট তথ্যাবলী আবশ্যিকভাবে মন্ত্রণালয়ে থাকতে হবে। প্রতারক, রিক্রুটিং এজেন্টদের লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রতারিত নারী শ্রমিকদেরকে প্রয়োজনীয় ক্ষতিপুরণ প্রদানে এসকল রিক্রুটিং এজেন্সিকে বাধ্য করতে হবে।
ঙ. কর্মস্থলে আত্মহত্যা, নিহত হওয়া এবং যৌন নিপীড়নসহ শারীরিক মানসিক নিপীড়নের বিরুদ্ধে অভিবাসী শ্রমিক ও তার পরিবার এবং প্রয়োজনে দুতাবাস ও কনস্যুলেট বাদী হয়ে যাতে সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা কোম্পানীর বিরুদ্ধে মামলা দায়ের ও ক্ষতিপূরণ আদায় করতে পারে তা নিশ্চিত করতে হবে। দেশে ফেরত আসা নারী শ্রমিকরাও যাতে তাদের বকেয়া মজুরীসহ তাদের উপর সংগঠিত অপরাধের বিচার পেতে পারে সে ব্যাপারে দ্বি-পাক্ষিক চুক্তিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
চ. সৌদি আরবসহ প্রবাসে ধর্ষণ, নির্যাতন নিপীড়নের শিকার হয়ে যেসকল নারীরা মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
ছ. গৃহকর্মীসহ অভিবাসী যেসব নারী দেশে ফিরে এসেছেন তাদের আর্থিক, সামাজিক ও পারিবারিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। ফেরত আসা নির্যাতিত নারীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যাবস্থ করতে হবে।
জ. সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারী গৃহকর্মীসহ অভিবাসী শ্রমিকদের উপরোক্ত ন্যায্য ও যৌক্তিক আইনী সুরক্ষা ও নিরাপত্তা ন্যূনতম মাত্রায় নিশ্চিত না হওয়া পর্যন্ত সৌদিআরবসহ এসকল দেশে নারী গৃহশ্রমিক পাঠানো বন্ধ রাখতে হবে।
ঝ. প্রবাসী গৃহকর্মী ও নারী শ্রমিকদের উপর সংঘটিত শারীরিক-মানসিক ও যৌন নিপীড়নের ঘটনা ও তথ্য জানার পরও দুতাবাস ও কনস্যুলেট যে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে এসেছে সে ব্যাপারে অনতিবিলম্বে তদন্ত কমিটি গঠন, দায়ী কর্মকর্তাদের উপযুক্ত শাস্তি প্রদানের উদ্যোগ নিতে হবে।





ঢাকা এর আরও খবর

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ