শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » গ্রাম আদালত সক্রিয়করণের মাধ্যমে এলাকায় শান্তি স্থাপন করতে হবে : শওকত ওসামান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » গ্রাম আদালত সক্রিয়করণের মাধ্যমে এলাকায় শান্তি স্থাপন করতে হবে : শওকত ওসামান
সোমবার ● ১৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রাম আদালত সক্রিয়করণের মাধ্যমে এলাকায় শান্তি স্থাপন করতে হবে : শওকত ওসামান

---বিশেষ প্রতিনিধি :: আজ ১৮ নভেম্বর সোমবার সকালে মতলব-উত্তর উপজেলা সম্মেলন কক্ষে শুরু হল দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হকের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক মোহাম্মদ শওকত ওসমান। এতে আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপপরিচালক রজত শুভ্র সরকার, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) নিকোলাস বিশ্বাস এবং প্রকল্পের সহযোগী সংস্থার উপজেলা সমন্বয়কারী সগীর আহম্মেদ সরকার। এ সময় নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যানও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপসচিব মোহাম্মদ শওকত ওসামান বলেন, গ্রাম আদালত সক্রিয়করণের মাধ্যমে এলাকায় ন্যায় ও শান্তি স্থাপন করতে হবে। জাতিসংঘ ২০১৬ সালে মোট ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য ঘোষণা করেছে। এর মধ্যে ১৬ নম্বর লক্ষ্যটি হল সমাজে ন্যায় ও শান্তি স্থাপন করা। গ্রাম আদালত এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ আন্তরিকতার সাথে গ্রাম আদালত সক্রিয়করণের কাজে নিয়োজিত হলে সহজেই বাংলাদেশ সরকার জাতিসংঘের ঘোষিত এই লক্ষ্যমাত্রাটি অর্জন করতে পারবে। এজন্য আমাদের সবাইকে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে হবে। আজ এই প্রশিক্ষণের মাধ্যমে সরকার ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের গ্রাম আদালত পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির চেষ্টা করছে। এখন দরকার এই প্রশিক্ষণ-লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে গ্রাম আদালত সক্রিয় করার মাধ্যমে এলাকার জনসাধারণকে বিচারিক-সেবা প্রদান করা। এজন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে এবং সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

মতলব-উত্তরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, গ্রাম আদালতের মাধ্যমে এলাকার ছোট-খাট বিরোধ নিস্পত্তি করতে হবে। বিচারপ্রাপ্তির ক্ষেত্রে মানুষের কষ্ট লাঘব করার জন্য সদাশয় সরকার প্রতিটি ইউনিয়ন পরিষদে আইন করে গ্রাম আদালত চালু করেছে। ২০০৬ সালে জাতীয় সংসদ হতে এই গ্রাম আদালত আইন পাশ করা হয়। ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয় করার কোন বিকল্প নেই; কারণ উচ্চ আদালতে লক্ষ লক্ষ মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। এজন্য স্থানীয়ভাবে স্বল্প সময়ে ও সহজে নামমাত্র মূল্যে এলাকার মানুষের সবোচ্চ ৭৫,০০০ টাকা মূল্যমানের মামলা নিস্পত্তি করার জন্য দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত চালু করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি’র (ইউএনডিপি) সহযোগীতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত ১৮-২১ নভেম্বর ২০১৯ গ্রাম আদালত বিষয়ক এই বিশেষ প্রশিক্ষণে মতলব-দক্ষিণ উপজেলার ৪টি ইউনিয়নের ৪৪ জন ইউপি সদস্য মোট দু’টি ব্যাচে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবেন। আজকের এই ১ম ব্যাচের প্রশিক্ষণে খাদেরগাঁও ও নারায়নপুর ইউনিয়নের মোট ২২ জন ইউপি সদস্য অংশগ্রহণ করছেন। সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এই প্রশিক্ষণ চলছে।

প্রশিক্ষণে যে সকল বিষয় উপস্থাপন করা হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে: বিকল্প বিরোধ নিস্পত্তি (এডিআর), গ্রাম আদালত আইন ও বিধিমালা, গ্রাম আদালতের ধাপসমূহ, শুদ্ধাচার, মূল্যবোধ ও গ্রাম আদালত; জেন্ডার ও গ্রাম আদালত। প্রশিক্ষণে গ্রাম আদালতের উপর একটি ভিডিও-শো প্রদর্শন সহ গ্রাম আদালতের মক-ট্রায়াল করা হচ্ছে যেখানে ইউপি সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা  বিষয়ে সেমিনার রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)