শুক্রবার ● ২২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলা » নারায়ণগঞ্জে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা শুরু
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা শুরু
ক্রীড়া প্রতিনিধি :: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও নারায়ণগঞ্জ চেস একাডেমি আয়োজিত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা আজ শুক্রবার হতে স্থানীয় ওসমানী স্টেডিয়ামের প্যাভেলিয়ন কক্ষে শুরু হয়েছে। দাবা সংগঠক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর ইসলামের সভাপতিত্বে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ জেড ইসমাইল বাবুল। আন্তর্জাতিক রেটেড খেলোয়াড় সাব্বির আহমেদ সেন্টুর সঞ্চালনায় এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের য়ুগ্ম কর কমিশনার মর্তুজা শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক মোরসালিন আহমেদ।
সর্বমোট ৫ রাউন্ড সুইসলীগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়ারসহ কক্সবাজার, কুষ্টিয়া, কুমিল্লা ও রায়ণগঞ্জসহ বিভিন্নঅঞ্চলের প্রায় ৩৪জন খেলোয়ার অংশ নিচ্ছে। শুক্রবার প্রথম দিনে ৩রাউন্ড শেষে ভারতের সামবার্তা ব্যানার্জী ও বাংলাদেশের আবু হানিফ পূর্ণ ৩পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন। আড়াই পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ক্যান্ডিডেট মাষ্টার মনির হোসেন,টুটুল ধর.মোস্তফা রাজিবুল হাসান ও ফিরোজ আহমেদ। আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে চতুর্থও পঞ্চম অর্থাৎ শেষ রাউন্ডে খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল