শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » অবশেষে প্রাণ ফিরে পেয়েছে ঝিনাইদহের নবগঙ্গা নদী
প্রথম পাতা » খুলনা বিভাগ » অবশেষে প্রাণ ফিরে পেয়েছে ঝিনাইদহের নবগঙ্গা নদী
শুক্রবার ● ২২ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে প্রাণ ফিরে পেয়েছে ঝিনাইদহের নবগঙ্গা নদী

---জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: দীর্ঘদিন পর প্রাণ ফিরে পেয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদী। সংস্কার, বেদখল আর কচুরিপানার কারণে নাব্যতা হারাতে বসেছিল নদীটি। অবশেষে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টায় পরিস্কার করা হয়েছে নদীর কচুরিপানা। সদর উপজেলার বিভিন্ন অংশে নদীটির কচুরিপানা পরিস্কার করা হয়েছে। এতে নদীটি ফিরে পেয়েছে আগের রূপ। তবে সংস্কার ও দখলমুক্ত করলে নদীটি আগের গতি ফিরে পেত বলে আশাবাদী নদীপাড়ের বাসিন্দাদের। জানা যায়, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন জুড়ে নবগঙ্গা নদীতে কচুরিপানা জমেছিল দীঘির্দন ধরে। সে জন্য নাব্যতা না থাকায় নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ হয়ে যায়। আর একারণে প্রতিবছর নদী দখল হয়ে যাচ্ছিল। এ বছর নদীর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কারে উদ্যোগ নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। কর্মঠ এই উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগকে সাড়া দিয়েছে স্থানীয় মানুষ। উপজেলা প্রশাসন ও স্থানীয় মৎস্যজীবিদের সহযোগিতায় চলতি মাসের শুরুর দিকে শুরু হয়েছে এ অভিযান। ইতিমধ্যে পরিস্কার করা হয়েছে শহরের প্রায় ৫ কিলোমিটার নদীর কচুরিপানা। এলাকাবাসী মনে করেন, নদী পরিষ্কার হলে কমপক্ষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০-৩৫ গ্রামের মানুষ উপকৃত হবে। নদীতে থাকা দেশীয় প্রজাতির মাছসহ জীব-বৈচিত্র রক্ষা পাবে। ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন বলেন, নদীটিতে গত ১৫-২০ বছর আগে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। স্থানীয় মৎস্যজীবীরা নদীতে খেয়া ফেলে মাছ শিকার করত। কিন্তু কচুরিপানার কারণে নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ হয়ে পানি নিষ্কাশনে সমস্যা হয়ে পড়ে। কচুরিপানা পরিষ্কারের জন্য যে কর্মসূচী গ্রহণ করা হয়েছে এতে আশা করছি নদীটিতে আগের মত মাছ পাওয়া যাবে। শহরের ভুটিয়ারগাতি এলাকার মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আব্দুর সাত্তার বলেন, নদীর কচুরিপানার পরিস্কার করার কারণে নদীটির স্বাভাবিক গতিপথ ফিরে পেয়েছে। এতে উপকার হয়েছে গরীব অসহায় মৎস্যজীবিদের। এ জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এ ধরনের উদ্যোগ সকল উপজেলায় গ্রহণ করা হলে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলো আগের রূপ ফিরে পাবে। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ স্যারের নির্দেশনায় নবগঙ্গা বাঁচাও’ এ শ্লোগানকে সামনে রেখে সদর উপজেলার নবগঙ্গা, বেগবতি ও ভৈরব নদের কচুরিপানা পরিস্কারের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। প্রথমে নবগঙ্গার কচুরিপানা পরিস্কার করা হচ্ছে। নদীপাড়ের মানুষের সুবিধা, মৎস্যজীবিদের সুবিধা ও নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে এ উদ্যোগ।

ঝিনাইদহে দিন ব্যাপী টেবিল টেনিস প্রতিযোগিতার সমাপনী
ঝিনাইদহ :: ঝিনাইদহে দিন ব্যাপী টেবিল টেনিস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বালক পর্যায়ে চ্যাম্পিয়ন হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আবরার মাহমুদ নাবিদ, রানার্সআপ হয় কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শাহেদ শাহরিয়ার অভি, ৩য় হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাকিব রায়হান, মেয়েদের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জুই খাতুন, রানার্সআপ ও ৩য় হয় একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী কুলসুম খাতুন ও জয়ায়রীয়া ফেরদৌস।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)