শনিবার ● ২৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে সিলিন্ডার বিস্ফোরণ
সিলেটে সিলিন্ডার বিস্ফোরণ
সিলেট প্রতিনিধি :: গতকাল শুক্রবার (২২নভেম্বর) সন্ধ্যা ৮ ঘটিকার সময় দক্ষিণ সুরমা উপজেলার বাবনা পয়েন্টের ইসরাত ট্রেডার্সে সিলিন্ডার বিস্ফোরণে দোকানের সাঁটার উড়ে গেছে। এসময় দোকানে কেউ ছিলনা। তাই হতাহতের কোন ঘটনা ঘটেনি। এছাড়া বিস্ফোরণে অন্যান্য গ্যাস সিলিন্ডারের সবক’টিই অক্ষত ছিল। ফলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় আশপাশ এলাকা।
স্থানীয়রা জানায়, বাবনা পয়েন্টের ইসরাত ট্রেডার্সের বিভিন্ন ধরনের গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। শুক্রবার সন্ধ্যার পর ওই দোকানে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন ধরে যায়। এছাড়া দোকানের সাঁটারও উড়ে যায়। পার্শ্ববর্তী একটি দোকানের সাঁটারও ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের লিডার জসিম উদ্দিন জানান, বিস্ফোরণে ওই দোকানের সাঁটার উড়ে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হননি।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল সাংবাদিকদের বলেন, ‘সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে ধোঁয়া বের হচ্ছিল। পরে ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’ তবে আমরা ঘটনা খতিয়ে দেখছি। এবং ইসরাত ট্রেডার্সের গ্যাস সিলিন্ডার ব্যবসার লাইসেন্স আছে কিনা তাও খতিয়ে দেখবো।





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত