বুধবার ● ২৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়ায় ছোলাই মদসহ আটক-১
বেতবুনিয়ায় ছোলাই মদসহ আটক-১
কাউখালী প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাড়িঁর সদস্যরা আজ বুধবার ২৭ নভেম্বর ছোলাই মদসহ ১জনকে হাতেনাতে আটক করার খবর পাওয়া যায়।
কাউখালী থানার এ্জাহার সুত্রে জানা যায়, উপজেলার ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের হেডম্যান পাড়ার মৃত পুলিন দে’র ছেলে প্রদীপ দে (মুদি দোকানদার) দীর্ঘদিন যাবত ছোলাই মদের ব্যাবসা করে আসছিলেন।আজ বুধবার সকাল সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির এসআই সুদীপ্ত রেজার নেতৃত্বে অভিযান চালিয়ে দেশীয় তৈরী ৫ লিটার ছোলাই মদ বিক্রি করার উদ্দেশ্যে দোকানে এনে রাখলে মদসহ তাকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।
এ ব্যাপারে কাউখালী থানায়ে একটি মাদক মামলা দায়র হয়েছে বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লা জানান। আটককৃতকে আগামীকাল বৃহস্পতিবার রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে বলে ওসি জানান। ছবি : সংগ্রহিত





রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু
রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত