শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়কের পাশের ৬৯টি গাছ কেটেছে ফেলেছে পল্লী বিদ্যুৎ : আটক-৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়কের পাশের ৬৯টি গাছ কেটেছে ফেলেছে পল্লী বিদ্যুৎ : আটক-৭
শনিবার ● ৩০ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে সড়কের পাশের ৬৯টি গাছ কেটেছে ফেলেছে পল্লী বিদ্যুৎ : আটক-৭

---ষ্টাফ রিপোর্টার ::চট্টগ্রামের  রাউজান সাহেব বিবি সড়কের ৬৯টি মেহগনি গাছ কেটে দিয়েছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২। গাছ কাটার অপরাধে পল্লী বিদ্যুৎ সমিতি দুই টেকনিশিয়ানসহ চার কর্মচারীকে আটক করেছে পুলিশ। গতকাল ২৯ নভেম্বর দুপুরে ঘটনা স্থল থেকে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের উপস্থিতিতে তাদের আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে রাউজান থানায় বন আইনে মামলা দায়ের হয়েছে। ঢালার মূখ ষ্টেশন ম্যানেজার একেএম আবদুর রশিদ বাদী হয়ে এই মামলা রুজু করেন। জানা যায়, ২৯ নভেম্বর শুক্রবার ভোর সকলে রাউজান- ফটিকছড়ি বিদ্যুৎ সংযোগ লাইনের আশে পাশে গাছের ঢাল কাটা শুরু করে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মচারীরা। তারা প্রথমে ঢালপালা কাটা শুরু করে সাহেব বিবি সড়কে। সেখানে পল্লী বিদ্যুৎ সমিতির টেকনিশিয়ান রফিকের নেতৃত্বে চারজন উপজাতীয় দৈনিক কর্মচারী অংশ নেন। তারা ঢালপালার কাটার পরিবর্তে বিগত দশ বছর আগে সারিবদ্ধ ভাবে সড়ক পাশে রোপিত ছোট বড় ৬৯টি মেহগনি গাছ গোড়ালি ধরে কেটে ফেলে। ভোর সকালে গাছ গুলো কাটার ফলে স্থানীয় লোকজনের দৃষ্টিগোচর হয়নি। পরে এলাকার লোকজন খবর নেয় সরকারী গাছ গুলো কর্তন করেছে বিদ্যুৎ বিভাগের লোকজন। এসময় গাছ কাটার সংবাদটি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে অবহিত করলে তিনি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনা স্থলে পাঠান। তিনি গাছ কাটার দৃশ্য দেখে চরম মর্মাহত হন। বন বিভাগের ষ্টেশন ম্যানেজার আবদুর রশিদকে মামলা দেয়া নির্দেশ দেন। এসময় সেখানে উপস্থিত হয় পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল কালাম ও ফটিকছড়ি বিদ্যুৎ অফিসের ডিজিএম সরোয়ার আলম। জড়ো হয় এলাকার শতাধিক মানুষ। বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজারের নিদর্শনায় তলব করা হয় গাছ কাটার মূলহোতাদের। তারা দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে আসলে ৬ অভিযুক্তকে নির্বাহী কর্মকর্তা আটক করতে বলেন পুলিশকে। অপর একজন ফটিকছড়ি থাকায় তাকে আটক করতে পারেনি পুলিশ। আটকৃত টেকনিশিয়ান হলো মোহাম্মদ রফিক (৪৮) ও মোহাম্মদ ফজলুল (৫০)। এছাড়া দৈনিক মজুরীতে কাজ করা চার উপজাতীয় শ্রমিক।

এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন রাউজানের সংসদ সদস্য যেখানে বৃক্ষরোপণ করে রাউজানকে সবুজ নগরীতে পরিনত করছে, সেখানে বৃক্ষ নিধন করে চরম অন্যায় করেছে। দোষীদের বিরুদ্ধে প্রচলিত বন আইনে আইনানুক ব্যবস্থা নেয়া হবে। পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল কালাম বলেন বিদ্যুৎ অফিস থেকে ঢালপালা কাটার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু তারা সম্পূর্ণ গোড়া ধরে গাছ কেটে অন্যায় করেছে। তাদের বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সৈয়দ হোসেন কোম্পানি বলেন সাহেব বিবি সড়ক পাশে অতিযত্নে গাছ গুলো বড় করেছি আমরা। বিদ্যুৎ বিভাগ অন্যায় ভাবে গাছ কেটেছে। তিনি জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।





চট্টগ্রাম এর আরও খবর

চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)