শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চলনবিলের শুঁটকি রপ্তানি হচ্ছে বিদেশে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চলনবিলের শুঁটকি রপ্তানি হচ্ছে বিদেশে
শনিবার ● ৩০ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলনবিলের শুঁটকি রপ্তানি হচ্ছে বিদেশে

---পাবনা প্রতিনিধি :: মৎস্যভান্ডার বলে খ্যাত পাবনার চাটমোহরসহ বিশাল চলনবিলের উঁচু অংশের পানি শুকিয়ে গেছে। সেখানে চলছে রবিশস্যের চাষাবাদ। তবে নিচু নালা ও খালগুলোতে এখনো পানি আছে। ধরা পড়ছে শোল, বোয়াল, পুঁটি, খলশে, চেলা, ট্যাংরা, টাকি, বাইমসহ দেশীয় প্রজাতির নানা মাছ। ব্যস্ত জেলেরা মাছ ধরার ফাঁকে ফাঁকে বিলের মাছ শুকিয়ে শুঁটকি করছেন। চলনবিলের এই শুঁটকির চাহিদা দেশ ছাড়িয়ে বিদেশেও। রপ্তানি করা হবে আমেরিকা, মালয়েশিয়া ও দুবাইয়ে। চাটমোহর উপজেলার নটাবাড়িয়া গ্রামের মৎস্যজীবী জিন্দার আলী, মিজানুর, সাইদুলসহ অন্যরা বলেন, বিল থেকে মাছ না ধরলেও পাইকারিভাবে পুঁটি মাছ কেনেন স্থানীয় জেলেদের কাছ থেকে। এরপর প্রতি মণ শুঁটকি তৈরি করতে তাঁদের খরচ হয় প্রায় ৫ হাজার টাকা। পরে সেগুলো মানভেদে প্রক্রিয়াজাত করেন। একেক মানের শুঁটকি বিক্রি করেন প্রতি মণ ৭ থেকে ৮ হাজার টাকায়। তারা বলছিলেন, উৎপাদন খরচ বাদ দিয়েও প্রতি মণ শুঁটকি থেকে গড়ে ৩ হাজার টাকা পর্যন্ত লাভ করেন তারা। তবে এবার বিলে মাছের সংকটের কারণে অনেক চাতাল বন্ধ হয়ে গেছে। কিছু চাতালে মাছ শুকানো হচ্ছে। চলনবিলের চাটমোহর উপজেলার বোয়ালমারী, ধানকুনিয়া, নটাবাড়িয়া, চরনবীনসহ অন্যান্য গ্রামের অনেকেই এখন শুঁটকির ব্যবসা করেন।
মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, পাবনার বিভিন্ন বিল ও নদ-নদী থেকে প্রতিবছর প্রায় ২০০ মেট্রিক টন শুঁটকি তৈরি হয়। এর মধ্যে চলনবিল অঞ্চল থেকে পাওয়া যায় প্রায় ১৩০ থেকে ১৩৫ মেট্রিক টন। যার বাজারমূল্য প্রায় ৮৫ কোটি টাকা।
উপজেলার কিনু সরকারের জোলার পাড়সহ বিভিন্ন এলাকা ঘুরে মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা গেল, স্থানীয় লোকজন বিল থেকে মাছ ধরার পর তা পাইকারি বিক্রি করেন শুঁটকির চাতালে। উপজেলার নটাবাড়িয়ার শুঁটকি চাতালের ব্যবসায়ী হজরত আলী হাজু জানান, চাতালে আসার পর মাছগুলোকে শুঁটকিতে পরিণত করা হয়। এরপর সেগুলো ভাগ করা হয় বিভিন্ন ক্যাটাগরিতে। ভালো মানের শুঁটকি বিক্রি হয় ঢাকার বড় ব্যবসায়ীদের কাছে। পরে ওই ব্যবসায়ীরা আরেক দফায় প্রক্রিয়াজাত করে আমেরিকা, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাইয়ে রপ্তানি করেন। অন্যদিকে মধ্যম মানের কিছু শুঁটকি সরাসরি রপ্তানি করা হয় ভারতে। আকার ও মানভেদে শুঁটকি দামেও ভিন্নতা আছে। পুঁটি, খলশে, চেলাসহ ছোট মাছের প্রতি মণ শুঁটকি ৬ থেকে ১৮ হাজার টাকায় বিক্রি হয়। আর বাইম, বোয়ালসহ বড় মাছের প্রতি মণ শুঁটকি বিক্রি হয় ২৫ থেকে ৫০ হাজার টাকায়।
শুঁটকি চাতালের ব্যবসায়ীরা জানান, চলনবিল অঞ্চল থেকে প্রতি সপ্তাহে প্রায় ৫০ টন শুঁটকি দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। এ অঞ্চল থেকে গড়ে প্রতি সপ্তাহে ৬০ টন শুঁটকির উৎপাদন হয়। চাতাল ব্যবসায়ীরা শুঁটকি সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
চাটমোহর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বাজারে চলনবিলের মিঠা পানির শুঁটকির সুনাম আছে। শুঁটকি সংরক্ষণের ব্যবস্থা ও নীতিমালা তৈরি করা গেলে এ খাত থেকেও বৈদেশিক মুদ্রা আয় সম্ভব।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)