শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস পালিত
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস পালিত
সোমবার ● ৯ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস পালিত

---স্টাফ রিপোর্টার :: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ সোমবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান, মাহমুদা পারুল, নাজমুন্নাহার শান্তি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের ৫ জন ও উপজেলা পর্যায়ের ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’।

গাইবান্ধায় সিএইচসিপিদের তৃতীয়দিনের কর্মবিরতি পালন
গাইবান্ধা :: কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নাসিমা খাতুনকে সরকারি কাজে বাধা, লাঞ্ছিত ও মারপিটের ঘটনায় আসামি সাহেরা খাতুনকে গ্রেফতার না করায় সদর উপজেলার স্বাস্থ্য বিভাগীয় সিএইচসিপিরা কালো ব্যাজ ধারণ করে দু’ঘন্টা করে তৃতীয় দিনের মত কর্মবিরতি পালন আজ  সোমবার অব্যাহত রয়েছে।
গত ২৬ নবেম্বর গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেরতাড়ি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নাসিমা খাতুনকে একই এলাকার উচ্ছংখল প্রকৃতির সাহেরা খাতুন সরকারি কাজে বাধা, মারপিট ও লাঞ্ছিত করে। এ ঘটনায় ওইদিন রাতে সাহেরা খাতুনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করে। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সিএইচসিপি এসোসিয়েশন সদর উপজেলা শাখা ওইদিন পুরাতন হাসপাতালে এক প্রতিবাদ সভা করে। সভায় জানানো হয়, আসামি সাহেরা খাতুনকে গ্রেফতার না করায় সদর উপজেলার সকল সিএইচসিপিরা কালো ব্যাজ ধারণ করে ১২ ডিসেম্বর পর্যন্ত ২ ঘন্টা করে কর্মবিরতি পালন করবে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সাদেকপুর গ্রামকে উন্নত চুলা মডেল ভিলেজ ঘোষণা
গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের সাতানি সাদেকপুর গ্রামকে শতভাগ উন্নত চুলা ব্যবহারকারি গ্রাম মডেল ভিলেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম আজ সোমবার উক্ত গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। পরে প্রধান অতিথি উক্ত গ্রামের প্রধান সড়কের ধারে মডেল ভিলেজ শীর্ষক একটি ফলোক উন্মোচন করেন এবং উন্নত চুলা ব্যবহারকারিদের বসতবাড়িতে চুলা ব্যবহার প্রত্যক্ষ করেন। বাংলাদেশের মধ্যে এই প্রথম একটি সাতানি সাদেকপুর গ্রামকে উন্নত চুলা ব্যবহারকারি মডেল ভিলেজ হিসেবে ঘোষণা করা হলো।
এ উপলক্ষে ওই গ্রামে ছিন্নমুল মহিলা সমিতির উদ্যোগে সংগঠনের নির্বাহী পরিচালক মো. মুর্শীদুর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, প্রাকটিক্যাল এ্যাকশনের শৈবাল বড়–য়া, চুলা ব্যবহারকারি সেলিনা আকতার, রহিমা বেগম, ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সীমা আকতার ও জনি শেখ। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।
জানা গেছে, এই গ্রামের ২৪১টি পরিবারের মধ্যে ১৭১ জনকে জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব উন্নত চুলা সরবরাহ করা হয়েছে। বাকি ৭০টি পরিবার আগে থেকেই উন্নত চুলা ব্যবহার করে আসছে। উল্লেখ্য, উন্নত চুলার প্রচারণা ও কিশোর-কিশোরীদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টি প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ইউনিসেফের সহায়তা পুষ্ট প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের সহযোগিতায় গাইবান্ধার ছিন্নমুল মহিলা সমিতি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর, সাহাপাড়া ও বল্লমঝাড় ইউনিয়নের ১২টি গ্রাম ও ১০টি বিদ্যালয় অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে দু’জন করে ছাত্রছাত্রী উল্লেখিত ইউনিয়নের গ্রামবাসিদের উন্নত চুলা ব্যবহারের প্রয়োজনীয়তা উপলদ্ধিতে সহায়তা করবে এবং তাদের কাছে উন্নত চুলা বিক্রি বাবদ নির্ধারিত হারে কমিশন পেয়ে অর্থনৈতিক সুবিধা লাভ করতে পারবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলার একটি গ্রামকে মডেল ভিলেজ হিসেবে ঘোষণা করা হয়। যে গ্রামের শতভাগ মানুষকে ‘উন্নত চুলা’ (আইসিএস) ব্যবহার শুরু করেছে।





আর্কাইভ