শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
প্রথম পাতা » গাইবান্ধা » বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
বুধবার ● ১১ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

---স্টাফ রিপোর্টার :: ‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের শিক্ষাজীবন ও আমাদের করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ ও দুর্যোগকালিন শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান আজ বুধবার গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল মতিন বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং সংলাপের উদ্বোধন করেন। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর শিক্ষা কর্মসূচির আওতায় গাইবান্ধা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক খন্দকার মো. ইকবাল হোসেন, ইউনিসেফের রংপুর বিভাগীয় কর্মকর্তা জেসমিন হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হোসেন আলী, ইউনিসেফ কর্মকর্তা সিফাতি ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ, অভিভাবক, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতিনিধি।
বন্যায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধা সদর উপজেলার ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ২ হাজার ১শ’ জন শিক্ষার্থীকে খাতা, কলম, ইরেজার, রঙ্গীন পেন্সিলসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, ক্লাস্টারের সহকারি শিক্ষা অফিসার, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় র‌্যালী
গাইবান্ধা :: জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০১৯ উপলক্ষে আজ বুধবার গাইবান্ধা র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে গাইবান্ধা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারি কমিশনার মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ-কমিশনার মো. বিল্লাল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন বগুড়া কর অঞ্চলের সার্কেল-১৯ এর সহকারি কর কমিশনার মোহাম্মদ জাকির হোসেন ও গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির। সেমিনারে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন।
সেমিনারে বিষয় ভিত্তিক ‘নতুন ভ্যাট আইন ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক’ কি নোট উপস্থাপন করেন গাইবান্ধার সিনিয়র ভ্যাট কর্মকর্তা মাহফুজ হোসেন।
ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় ১০ ডিসেম্বর থেকে জাতীয় ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ বিভিন্ন কর্মসূচির মধ্যে পালিত হচ্ছে। সেমিনারে সাংবাদিক, ব্যবসায়ি, চেম্বার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস
গাইবান্ধা :: ১২ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ। ২৫ মার্চ রাতে ঢাকায় পাক হানাদার বাহিনী গণহত্যা চালালে সারা দেশের ন্যায় গোবিন্দগঞ্জেও স্বাধীনতাকামী শত শত ছাত্র-জনতা মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে এবং ২৭ মার্চ পাকহানাদার বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করতে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জের কাটাখালী ব্রীজ ভাঙ্গতে শুরু করে তারা। এসময় রংপুর থেকে আসা পাকবাহিনীর গুলিতে শহিদ হন মান্নান, বাবলু, বাবুসহ ৫ জন। এরপর দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১১ ডিসেম্বর বিকেলে গাইবান্ধা থেকে নাকাইহাট, বোনারপাড়া থেকে মহিমাগঞ্জ এবং হিলি থেকে আসা মিত্র বাহিনীর ত্রিমুখি আক্রমণে প্রায় ২০০ পাক সেনা নিহত হয়। অন্যরা ইউনিফর্ম খুলে লুঙ্গি, গেঞ্জি পড়ে সাধারণ মানুষের বেশে পালিয়ে যায়।
১২ ডিসেম্বর সকালে জয়বাংলা শ্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত করে মুক্তিযোদ্ধা ও সাধারণ মুক্তিকামী মানুষ স্থানীয় হাইস্কুল মাঠে সমবেত হয়ে লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন করেন। এদিকে গোবিন্দগঞ্জ মুক্তদিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বেগম রোকেয়ার জন্ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় র‌্যালী আলোচনা সভা
গাইবান্ধা :: মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে আজ বুধবার র‌্যালী, শ্রদ্ধাঞ্জলী, আলোচনা সভা, সাধারণ জ্ঞান, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাংলা বিভাগে অনুষ্ঠিত হয়। গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মাহবুব আলম মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.এস.এম আসাদুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক প্রভাষক কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, ছাত্রফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, বন্ধন কুমার প্রমুখ।
বক্তারা বলেন, বেগম রোকেয়া একটা অবরুদ্ধ পরিবেশের মধ্যে ধর্মীয় কুসংস্কার, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে নারী শিক্ষার প্রসার করেছেন। রোকেয়া সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে আজকে মৌলবাদ-সাম্প্রদায়িকতা ধর্মীয় কুসংস্কার, অপসংস্কৃতি-অশ্লীলতা মাদক জুয়ার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে তোলার আহবান জানান।





আর্কাইভ