শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ৪ নারী আটক
প্রথম পাতা » খুলনা বিভাগ » মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ৪ নারী আটক
বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ৪ নারী আটক

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার সাখরখাল এলাকা থেকে অবৈধভাবে পারাপারের সময় ৪ নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮) বিজিবি। বুধবার সকালে ওই এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সকালে মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার সাখরখাল নামক এলাকায় অবৈধভাবে পারাপার হওয়া ৪ নারী অবস্থান করছে। সেসময় তাদেরকে আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃতরা বাংলাদেশের নাগরিক। গত ৭-৮ মাস পূর্বে কাজের জন্য ভারতে গমন করেছিল। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মাদ্রাসা ছাত্র জবাই করে হত্যা মামলায় গ্রেফতার নেই
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসা ছাত্র আলামিন হোসেনের জবাই করে হত্যার ঘটনায় ৮দিন পেরিয়ে গেলেও হত্যার রহস্য ও কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে নিয়ে গেলেও পরে আবার তাদের ছেড়ে দেওয়া হয়েছে। গত ৩০ নভেম্বর কালীগঞ্জ উপজেলার আড়পাড়া দরগা এলাকায় ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয় আলামিন। এরপর তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ১ ডিসেম্বর কালীগঞ্জ থানায় একটি জিডি করেন আলামিনের বাবা আব্দুর রাজ্জাক। গত ৪ ডিসেম্বর দুপুরে আড়পাড়া এলাকায় একটি ৪তলা ভবনের পিছনে কচু বাগান থেকে জবাইকৃত অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর হত্যার ক্লু ও মোটিভ উদ্ধারে মাঠে নামে পুলিশ,পিবিআই,ডিবি পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। পরের দিন সকালে জিজ্ঞাসাবাদের জন্য দুই কিশোরকে নিয়ে যায় পিবিআই। তারা হলেন, আড়াপাড়া এলাকার মুশফিকুর রহমান ডাবলুর ছেলে সাব্বির ও মিল্টন হোসেনের ছেলে হৃদয়। সন্ধ্যায় আবার তাদের ছেড়ে দেওয়া হয়। নিখোঁজের দু’দিন পর আলামিনের বাবার মোবাইলে পাঠানো ক্ষুদে বার্তা। পরের দিন ৬ ডিসেম্বর সকালে আবারও হৃদয় এবং ক্ষুদে বার্তা পাঠানো মোবাইলের মালিক সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলার রঘুনাথপুর এলাকার এক মহিলাকেও নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাদ্রাসা ছাত্র হত্যার বিষয়ে অনুসন্ধানে একটি ক্ষুদে বার্তা হাতে আসে। রবি নম্বর থেকে নিহত আলামিনের বাবার মোবাইলে পাঠানো ক্ষুদে বার্তায় লেখা হয়- ভাই, আপনার বড় ভাবি আপনার ছেলে কে সরাইছে। এখন বাকি টাকা দিচ্ছে না। আপনার বড় ভাইকেও কইছে। জুঁই আসছে আজ তাউ টাকা দেইনি। জুঁইয়ের সাথে বিয়ের আগে একটা ছেলের রিলেশন ছিল। ছেলেটা আলামিন জেনে যায় তাই আপনার ভাবি ওরে সরাই ফেলতে কয়। ছেলে কালীগঞ্জ আছে। কাল মেরে দিবো। ক্ষুদে বার্তা পাঠানো মোবাইল নম্বর এর সন্ধান পায় র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাাম্প। এরপর ওই নম্বর থেকে আলামিনের বাবাকে ক্ষুদে বার্তা পাঠানো হয়। মরদেহ পড়ে থাকতে দেখে প্রথমে আলামিনের বাবাকে জানায় হৃদয়ের বাবা মিল্টন হোসেন। মরদেহটি মিল্টনের বাড়ির দুই থেকে তিন’শ গজের মধ্যে।তবে, এখনো পর্যন্ত এমন নৃশংসতম হত্যার রহস্য ও হত্যাকারীদের গ্রেফতার করতে না পারায় নিহতের পরিবার ও এলাকার মানুষের মাঝে চরম হতাশা বিরাজ করছে। হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ মানববন্ধনও করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আড়পাড়া গ্রামের সাধারন মানুষ বলেন, এমন হত্যাকান্ড আসলে মেনে নেওয়া যায়না। ১৩ বছরের শিশুর কি অপরাধ থাকতে পারে। এখনো হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার না করতে পারায় আমরা হতাশ। নিহত মাদ্রাসা ছাত্র আলামিনের পিতা আব্দুর রাজ্জাক বলেন, ৩০ তারিখ নিখোঁজ হওয়ার পর আমি ১ তারিখে থানায় জিডি করি। ২ তারিখে রাত ৯.৪৮ মিনিটে ০১৮৫২-৩৬৪০৫৬ নম্বর থেকে একটি ক্ষুদে বার্তা আমার মোবাইল নম্বরে আসে। ম্যাসেজটি পাওয়ার সাথে সাথে আমি র‌্যাবকে নাম্বারটি দিই। প্রশাসন জোরালো ভাবে চেষ্টা চালাচ্ছে হত্যার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার জন্য। তিনি আরো জানান, আমার ছেলের মরদেহের খবর প্রথমে আমাকে জানায় হৃদয়ের বাবা মিল্টন। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। আমার ছেলের মত অন্য কারও ছেলের যেন এমন মৃত্যুু না হয়। এ ব্যাপারে ঝিনাইদহ র‌্যাব-৬ ও সিপিসি-২’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, অনেকের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জড়িত তেমন কাউকে পাচ্ছি না। মোবাইলের ক্ষুদে বার্তার ব্যাপারে একটা জায়গায় আটকে গেছি। এক বছর আগে মোবাইলটি চুরি হয় উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে। আড়পাড়ার বিশ^াসপাড়া থেকে রঘুনাথপুর গিয়ে তিনজন ওই ফোন চুরি করে। এই তিনজনের মধ্যে জিজ্ঞাসাবাদ করা ওই দুই যুবক ছিল বলে জানান তিনি। মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, এখনো দৃশ্যমান তেমন কিছু পায়নি। তদন্ত চলছে, খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাওয়া যাবে। কাউকে গ্রেফতার করা হয়নি।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)