রবিবার ● ২২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি ভিপি নুরের বাবা
আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি ভিপি নুরের বাবা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বাবা ইদ্রিস হাওলাদার বলেছেন, আমরা কি বাংলাদেশের নাগরিক না ? আমাদের উপর কেন এই অনধিকার চর্চা করা হয় ? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সঠিক বিচার চাই। যাতে করে বাংলার মাটিতে এরকম অমা’নবিক ঘটনা আর না ঘটে। আজ রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নুরকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নুরের বাবা বলেন, আমার ছেলে বাংলাদেশের নাগরিক তার নাগরিক অধিকার আছে এবং সেই সুবাদে সে ভিপি হয়েছে। বারবার কেন তার উপরে এই নি’পীড়ন-নি’র্যাতন হয় ? পাঁচ-ছয় দিন আগেও তার উপর নি’র্যাতন হয়েছে। আজকে তারপর তিনবার হা’মলা করা হয়েছে। আমি আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। তিনি বলেন, ডাকসুর ভিপি বাংলাদেশের ছাত্রসমাজের কাছে একটি গুরু’ত্বপূর্ণ পদ।
তার উপরে বারবার কেন এধরনের অত’র্কিত হাম’লা হবে? আমি বিনয়ের সাথে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, তিনি যেন এর সঠিক বিচার করেন। উল্লেখ্য, আজ রোববার দুপুরে ডাকসু ভবনের নিজকক্ষে নুরের ওপর হা’মলা চালিয়ে তাকে মারা’ত্মক আ’হত করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযু’দ্ধ মঞ্চের একাংশের নেতা–কর্মীরা। এ সময় নুরের সাথে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কয়েকজন ছাত্র আ’হত হয়েছেন।
ঘটনার প্রায় ৪৫ মিনিট পর নুরসহ আ’হত ছাত্রদের ডাকসু ভবন থেকে উ’দ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভ’র্তি করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। এর আগে ১৭ ডিসেম্বর নুরের ওপর হা’মলা চালিয়ে তার দুই আঙুল ভে’ঙে দেয় মুক্তিযু’দ্ধ মঞ্চের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের রাজু ভা’স্কর্যের পাদদেশে ওইদিনের হা’মলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ১০ জন আ’হত হন।





উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী