শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াপাড়া মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে পুনর্মিলনী
প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াপাড়া মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে পুনর্মিলনী
শনিবার ● ২৮ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নোয়াপাড়া মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে পুনর্মিলনী

---রাউজান :: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ঐতিহ্যবাহী নোয়াপাড়া মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্নমিলনী ও বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ শনিবার ২৮ ডিসেম্বর বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নোয়াপাড়া মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উদযাপন পরিষদের ব্যানারে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গণে এসে জড়ো হয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই বিদ্যালয়ে পড়ালেখা করার সময় যারা এক সাথে ছিলেন তারা তাদের খুঁজে বের করে সে সময়কার স্মৃতি রোমন্থনে মেতে ওঠেন।

শনিবার সকালে নোয়াপাড়া মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চৌধুরী হাট হয়ে নোয়াপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় নানা বাদ্যযন্ত্র নিয়ে নানান সাজে সেজে প্রায় হাজারেরও অধিক বর্তমান, নবীন ও প্রবীণ শিক্ষার্থী অংশ নেন।

এর আগে বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন নোয়াপাড়া মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. দিদারুল আলম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব ড. মো. মাসুম চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ কামাল হোসেন (জুয়েল), একুশে পদকপ্রাপ্ত কবিয়াল ফণি বড়ুয়ার সন্তান কবি ও লেখক অধ্যাপক ডাঃ পরিতোষ বড়ুয়া, নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ্ জামাল, নোয়াপাড়া মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস টিংকু চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডাঃ দিদারুল আলম ।

এসময় নোয়াপাড়া মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.জে.এম বদিউল আলম ভূঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯১৯ সালে প্রাচীন এই বিদ্যাপিঠ প্রতিষ্ঠা করা হয়। এই বছর ঐতিহ্যবাহী বিদ্যাপিঠটি একশতে পা দিয়েছে। ১৯১৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ব্যাচের প্রাক্তন এবং বর্তমানে অধ্যায়ণরত কয়েক হাজার শিক্ষার্থী এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এখানে যোগ দেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কলেজ শিক্ষক, স্কুল শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, ব্যাংকার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অনেকেই কর্মরত রয়েছেন। এছাড়া যারা চাকরি না করে গৃহিণী হয়েছেন তারাও এই প্রাণের মেলায় যোগ দিয়েছেন।
---
নোয়াপাড়া মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.জে.এম বদিউল আলম ভূঁইয়া অনুষ্ঠানে যোগ দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত হয়ে বলেন, একশ বছরের নবীন প্রবীণ যারা আছেন তারা সকলে আজ এক সাথে মিলিত হয়েছি। তাই আমাদের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে যা ভাষায় বর্ণনা করা কঠিন। আমরা আর হয়ত একশ বছর পাব না। তবে আগামী একশ বছর যারা এখানে পড়বে তাদের জানাই স্বাগতম ও শুভেচ্ছা। পুরানো অনেক বন্ধুরা শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষে এক সঙ্গে মিলিত হয়েছে। অনুষ্ঠানের মাঠ প্রাঙ্গনে এমন এক পরিবারের দাদু ছেলে নাতি উপস্থিত ছিলেন যারা তিন পুরুষ এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

আজকের অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে কেককাটা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আলোকবর্তিকা নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। আলোকবর্তিকা ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ড. মো. মাসুম চৌধুরী।

সকাল ১০ টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে শুরু হওয়া শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানটি দুপুর ২ টায় কেক কাটার মাধ্যমে শেষ হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)