শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » নওগাঁ » দীর্ঘ প্রতিক্ষার অবসান আহসানগঞ্জ স্টেশনে থামবে দ্রুতযান এক্সপ্রেস
প্রথম পাতা » নওগাঁ » দীর্ঘ প্রতিক্ষার অবসান আহসানগঞ্জ স্টেশনে থামবে দ্রুতযান এক্সপ্রেস
মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীর্ঘ প্রতিক্ষার অবসান আহসানগঞ্জ স্টেশনে থামবে দ্রুতযান এক্সপ্রেস

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে দীর্ঘ প্রতীক্ষা ও আন্দোলনের পর আগামী ১০জানুয়ারী চালু হতে যাচ্ছে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি। নতুন এ ট্রেনটি চালু হলে রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলীয় জেলার যাত্রীরা উপকার পাবেন। একটি সবুজ অরণ্যে ঘেরা আত্রাইয়ে যেন কিছু একটার অভাব ছিলো, সেই অভাবটাই যেন পূরণ হয়েছে।

রেল মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আত্রাইয়ের জনমানুষের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে আগামী শুক্রবার (১০জানুয়ারী) থেকে আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালু হবে। আর তা জানামাত্র আত্রাই উপজেলাবাসী আনন্দে উচ্ছাসিত হয়ে একে অন্যকে শুভেচ্ছা বিনিময় করছেন। তাদের উচ্ছাসে যেন প্রাণ ফিরে পেয়েছে মৎস ও শষ্য ভান্ডার খ্যাত আত্রাই উপজেলা।

স্থানীয়দের মতে, দাবিটা ছিলো যৌক্তিক। আহসানগঞ্জ রেল স্টেশন আর রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থায় ছিলো দীর্ঘ রেল পথ। বিভিন্ন প্রয়োজনে দৈনিক শত শত মানুষের যাতায়াত করে এখান থেকে। এখানে কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি, মহত্মাগান্ধির স্মৃতি বিজরিত মহত্মাগান্ধি আশ্রম, ঐতিহাসিক ভবানীপুর জমিদার বাড়ি, বৃহৎ মৎস আরৎ, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এই অঞ্চলে অবস্থিত। কিন্তু রাজধানী ঢাকা শহরের সাথে যাতায়াতের জন্য একমাত্র রেল পথই ছিলো সুবিধাজনক। কিন্তু দিনের বেলা ঢাকাগামী কোন আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় নানা বিরম্বনা, দুর্ভোগ কাটিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হতো এখানকার মানুষের। তাই এখানকার মানুষের প্রাণের দাবি ছিলো অন্তত দিনের বেলা একটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি। যাতে করে মানুষ নিশ্চিন্তে, নিরাপদে দুরবর্তী স্থানে যাতায়াত করতে পারে সহজে।

দাবি বাস্তবায়নে আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ উচ্ছাসিত কণ্ঠে বলেন, ‘আমাদের দাবি পূরণ হয়েছে, এখন মানুষের কষ্ট লাগব হবে’। আমরা উপজেলাবাসী খুব সহজেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন দুরবর্তী স্থানে যাতায়াত করতে পারবো।

শাহাগোলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবু বলেন, এটা ছিলো উপজেলাবাসীর দীর্ঘ দিনের দাবি। প্রতিদিন শত শত মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করে। কিন্তু আন্তঃনগর ট্রেনের অভাবে মানুষ কষ্ট করে যাতায়াত করতো। এখন তাঁদের সেই কষ্ট লাগব হবে।

এ ব্যাপারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, দীর্ঘদিন আন্দোলনের পর আমাদের প্রাণের দাবি আহসানগঞ্জ টু ঢাকা আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি। আগামী শুক্রবার থেকে ট্রেনটি চালু হওয়ায় আমরা আত্রাই উপজেলাবাসী আনন্দিত। তিনি আরো বলেন, ট্রেনটি স্টপেজের কারণে আত্রাই, রাণীনগর, বাগমারা, নলডাঙ্গা, ও সিংড় চালু হয়েছে। এবার চালু হচ্ছে বিরতিহীন ট্রেন। এতে আগের তুলনায় পঞ্চগড়বাসীর া উপজেলাসহ আশপাশের উপজেলার মানুষের অনেক সুবিধা হবে এবং বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব আয়।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান বলেন, ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন বিরতির কারণে মৎস ও শষ্য ভান্ডার খ্যাত আমাদের উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরো একধাপ এগিয়ে গেল। এতে ব্যাবসায়ী মহলসহ সকল স্তরের জনগনের দুর্ভোগ লাঘব হবে। রেল কতৃপক্ষের এ সিদ্ধান্তে আমরা খুশি হয়েছি।

এদিকে আত্রাইবাসীর প্রাণের দাবি পূরণ করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, রেলপথ মন্ত্রী এবং আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এমপিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আত্রাই উপজেলাবাসী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: ‘‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’’প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল, ওসি মোসলেম উদ্দিন,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম,মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

আত্রাইয়ে শীতার্তদের পাশে আস্থা
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: সমাজে শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষদের হার কাঁপানো শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের টিফিন বাঁচানো অর্থে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা।
গতকাল সোমবার বিকেলে আমরুল কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কম্বল বিতরণের সময় ইউএনও ছানাউল ইসলাম বলেন লেখাপড়ার বাইরে একজন শিক্ষার্থীর সমাজসেবামূলক কাজ করাটা খুবই প্রশংসনীয় এবং গর্বের। সামনের দিনগুলোতেও আস্থা এভাবেই মানুষের জন্য কাজ করে যাবে এটাই প্রত্যাশা করি। তিনি বাবা-মাদের তাদের সন্তানের বাল্যবিয়ে এবং মাদক থেকে বিরত রাখার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন আস্থার উপদেষ্টা আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমীন,সাধারণ সম্পাদক আরিফ হোসেন,ইউপি সদস্য নজরুল ইসলাম, মোজাহার প্রামানিক, প্রধান শিক্ষক মাহাবুবুল উল আলম, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ; সাংবাদিক তপন কুমার সরকার, সংগঠনটির সহ-সভাপতি হাসান,অর্থ সম্পাদক সেলিম হোসেন, মাসুদ,নাইম, মামুন, মাসুদ প্রমুখ।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে  জরিমানা আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আর্কাইভ