শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » দুর্নীতির বিরুদ্ধে সরকার তার ওয়াদা রাখতে পারেনি : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ঢাকা » দুর্নীতির বিরুদ্ধে সরকার তার ওয়াদা রাখতে পারেনি : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্নীতির বিরুদ্ধে সরকার তার ওয়াদা রাখতে পারেনি : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের তিন দিনব্যাপী সভা শেষে আজ গৃহীত প্রস্তাবে বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে সরকার দেশবাসীকে দেওয়া তাদের ওয়াদা রাখতে পারেনি। মাদক আর ভেজাল বিরোধী অভিযানের মত দুর্নীতির বিরুদ্ধে সরকারি অভিযানও বহু আগে মুখ থুবড়ে পড়েছে। সরকারের পরোক্ষ মদদে গা ঢাকা দেওয়া ক্যাসিনো মাফিয়া, দুর্নীতিবাজেরা আবারও ফিরে এসেছে; পুনর্বাসিত হতে শুরু করেছে; সিটি কর্পোরেশন নির্বাচনেও তারা অংশ নিচ্ছে। প্রস্তাবে বলা হয় দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকারের বিশ্বাসযোগ্যতা প্রমাণে আগে উপর থেকে নীচ পর্যন্ত সরকারের ঘর পরিস্কার করতে হবে, চিহ্নিত মেগা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করতে হবে। ব্যাংকিং, শেয়ার মার্কেটসহ আর্থিক খাতে হাজার হাজার টাকা লোপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাদের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করা দরকার। প্রস্তাবে উল্লেখ করা হয় শেয়ার মার্কেট লোপাটকারী হিসেবে চিহ্নিত ব্যক্তিবর্গরা যখন সরকারের চারিপাশে ঘুরে বেড়ায় তখন মানুষের আর ভরসা রাখার জায়গা থাকে না। প্রস্তাবে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিস্কার করতে সকল মন্ত্রী ও শীর্ষ আমলাদের সম্পদের বিবরণ জনসমক্ষে প্রকাশ করার দাবি জানানো হয়।

সভায় গৃহীত আর এক প্রস্তাবে বলা হয় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বাধা প্রদান না করার যে কথা বলা হয়েছে আশা করি সরকার তা রক্ষা করবে। প্রস্তাবে বলা হয় সরকার ও সরকারি দল যে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে বিরোধী দল ও জনগণের জন্যে একই অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

সভায় আরেক প্রস্তাবে ভরা মৌসুমে পিঁয়াজের অগ্নিমূল্যে উদ্বেগ প্রকাশ করে অনতিবিলম্বে বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকরি ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় অপর এক প্রস্তাবে সম্প্রতি মন্ত্রী পরিষদের বছরে একাধিকবার জ¦ালানীর মূল্যবৃদ্ধির সুযোগ রেখে গৃহীত সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয় এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।

আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীতে পার্টির সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।





ঢাকা এর আরও খবর

বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব
আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)