শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মুজিববর্ষ ক্ষণগণনার ঘড়ি
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মুজিববর্ষ ক্ষণগণনার ঘড়ি
বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় মুজিববর্ষ ক্ষণগণনার ঘড়ি

---গাইবান্ধা :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকে সামনে রেখে সারাদেশের মতো গাইবান্ধায় স্থাপন করা হয়েছে ক্ষণগণনার ঘড়ি ও সেলফিস্ট্যান্ড। এছাড়া, প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্নস্থানে নেয়া হয়েছে নানা কর্মসূচি।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল থেকে আনুষ্ঠিকভাবে শুরু হবে মুজিববর্ষের ক্ষণগণনা। এ উপলক্ষ্যে গাইবান্ধা জেলা শহরের পৌরপার্কে শহিদ মিনার চত্বরে স্থাপন করা হয়েছে ক্ষণগণনার ঘড়ি। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে জনসমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এই ঘড়ি স্থাপনের শুভ উদ্বোধন করবেন বলে জানা গেছে। বড় পরিসরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের এমন প্রস্তুতিতে খুশি এলাকাবাসী।
গাইবান্ধায় কমছে ফসল উৎপাদন
গাইবান্ধা :: গাইবান্ধায় সরকারি নিয়মের তোয়াক্কা না করে যত্রতত্র গড়ে উঠছে ইটভাটা। আর এসব ইটভাটায় অবাধে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) বিক্রি করা হচ্ছে।
একশ্রেণির ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে কমদামে মাটি কিনে বেশি টাকায় ইটের ভাটায় সরবরাহ করছেন। অনেক কৃষকও না বুঝেই লাভের আশায় ভাটা মালিকের কাছে মাটি বিক্রি করছেন। এসব মাটি পরিবহনের জন্য ট্রাক্টর (কাঁকড়া) ব্যবহার করা হচ্ছে। এতে কাঁচা, পাকা রাস্তা বিশেষ করে গ্রামীণ কাঁচা রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি এতে পরিবেশও হুমকির মুখে পড়ছে।
গাইবান্ধার বিভিন্ন উপজেলায় প্রতিবছর কমপক্ষে দুই-তিনটি করে নতুন ইটভাটা গড়ে ওঠে। বেশিরভাগ ইটভাটা গড়ে তোলা হচ্ছে আবাদি জমিতে। ফলে প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
সদর উপজেলার পূর্বপাড়ার জাহিদুল ইসলাম জানান, ‘এক বিঘা জমির মাটি ছয় থেকে আট হাজার টাকায় বিক্রি হচ্ছে। যেসব জমির মাটি ইটভাটায় বিক্রি হয় সেসব জমিতে প্রায় তিন বছর পর্যন্ত ভালো আবাদ হয় না। একই গ্রামের রবিউল মিয়া বলেন, ‘অপরিকল্পিতভাবে যত্রতত্র গড়ে উঠছে ইটভাটা। হাজারো একর জমির টপ সয়েল কেটে ইটভাটাতে ব্যবহার করায় উর্বরতা হারিয়ে উৎপাদন হ্রাস পাচ্ছে। এছাড়া এর বিষাক্ত ছাইয়ের কবলে পড়ে কলাগাছসহ সবুজ গাছগুলোর পাতা পুড়ে যাচ্ছে।’
পরিবেশ কর্মীরা বলছেন, ‘ইটভাটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চারপাশের পরিবেশ। নষ্ট হচ্ছে ফসল। মানুষও নানা সমস্যায় আক্রান্ত হচ্ছেন।
সরকারি নীতিমালা অনুযায়ী পরিবেশ অধিদফতরের ছাড়পত্রের ভিত্তিতে জেলা প্রশাসন ইটভাটা স্থাপনের লাইসেন্স দিয়ে থাকে। এক্ষেত্রে পরিত্যক্ত অনাবাদি জমি, নিচু জলায়ের ধারে, নদীর পাশে এবং কমপক্ষে চারদিকে ১ কিলোমিটার জনশূন্য এলাকায় ইটভাটা স্থাপনের অনুমোদন দেয়ার কথা। কিন্তু গাইবান্ধার কোনো ইটভাটা মালিকই এসব শর্ত মানছেন না।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)