শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মুজিব বর্ষে আপনার ওসি আপনার দোড়গোড়ায় কার্যক্রম শুরু
ঈশ্বরগঞ্জে মুজিব বর্ষে আপনার ওসি আপনার দোড়গোড়ায় কার্যক্রম শুরু
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুজিববর্ষের ক্ষণগণনা কার্যক্রমে “মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এ শ্লোগানে ঈশ্বরগঞ্জ থানার উদ্যোগ “আপনার ওসি আপনার দোড়গোড়ায়” সেবা কার্যক্রম শুরু করেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা চত্তরে জনসাধারণকে নিয়ে এসেবা কার্যক্রম শুরু করেন অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ। ওসি জানান, সাধারণ লোকজন থানায় গিয়ে অনেক সময় হয়রানির শিকার হন। তাই হয়রানি থেকে মুক্ত করতে ব্যতিক্রমী এ সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে এই সেবা দেওয়া হবে। এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো, জনগণের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছানো ও আইনগত সহায়তা নিশ্চিত করা। এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত জয়নাল আবেদীন সরকার, আনসার ভিডিপি অফিসার সুশান্ত মোদক, কমিউনিটি পুলিশিং সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।





ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড