শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের গা ঢাকা
প্রথম পাতা » খুলনা বিভাগ » কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের গা ঢাকা
রবিবার ● ১৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের গা ঢাকা

---ঝিনাইদহ প্রতিনিধি :: সদ্য জাতীয়করণকৃত ঝিনাইদহের কালীগঞ্জ মাহতাব উদ্দীন কলেজের কথিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডল গা ঢাকা দিয়েছেন। বেতন বন্ধ থাকার কারণে শিক্ষকদের জনরোষ ও বৈধ অধ্যক্ষ ড. মাহবুবুবর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে এই আশংকায় তিনি শনিবার থেকে নিরুদ্দেশ হয়েছেন। এর আগে তিনি ননএমপিও ভুক্ত শিক্ষক সুব্রত কুমার মল্লিকের কাছে দায়িত্ব দেন। সুব্রত একদিনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। সরকারী কলেজ হওয়ায় দায়িত্ব হস্তান্তরের এই প্রক্রিয়া যদিও অবৈধ তবুও ছাত্রদের মার্কসিট ও সনদপত্র প্রদানের জন্য চলতি হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন ওই কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক শশাংক কুমার ছানা। শনিবার বিকালে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। শশাংক কুমার ছানা বলেন, আমি ছুটিতে ছিলাম। কলেজে এসে দেখি আমার কাছে চলতি দায়িত্ব দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডল চলে গেছেন। তিনি জরুরী কাজে খুলনা গেছেন। কবে ফিরবেন তা জানান নি। দায়িত্ব হস্তন্তরের চিঠিতে আব্দুল মজিদ মন্ডল উল্লেখ করেছেন, “অনিবার্য কারণবশতঃ আমার অনুপস্থিতির কারণে ১৮/০১/২০২০ থেকে ফিরে না আসা পর্যন্ত এই কলেজের গণিত বিষয়ের সহকারী অধ্যাপক শশাংক কুমার ছানা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন”। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সহাকারী পরিচালক আব্দুল কাদের সাক্ষরিত (কলেজ-৩) চিঠি সুত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন ১০৩২/১৬ রায় মোতাবেক কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের বরখাস্ত আদেশ প্রত্যাহার পুর্বক তাকে চাকরীতে পুর্নবহাল করা এবং দায়িত্ব বুঝিয়ে দিতে অনুরোধ করা হয়। কিন্তু অধিদপ্তরের সেই আদেশ কথিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডল প্রতিপালন করেনি। ফলে মজিদ মন্ডলের সাক্ষরে শিক্ষক কর্মচারীদের আর কোন বেতন না দিতে রুপালী ব্যাংক কালীগঞ্জ শাখা ব্যবস্থাপককে চিঠি দেন শিক্ষা অধিদপ্তর। সেই থেকে কলেজের ১০৭ জন শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ আছে। এদিকে বৈধ অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান দায়িত্ব বুঝে নিতে আসার খবরে গত বুধ ও বৃহস্পতিবার ক্লাস বন্ধ করে উচ্চ শব্দে মাইক বাজিয়ে কলেজ ক্যাম্পাসে পিকনিক করেন আব্দুল মজিদ মন্ডল। সেই পিকনিকে লাঠিয়াল বাহিনী ভাড়া করে আনা হয়। একেতো শিক্ষকদের বেতন বন্ধ তার উপর বৈধ অধ্যক্ষকে যোগদান করতে না দেওয়ায় শিক্ষক কর্মচারীদের রোষানলে পড়েন কথিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডল। গত দুই মাস ধরেই তিনি কলেজে অনিয়মিত। বিষয়টি নিয়ে তথিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডল বলেন, আমি কার কাছে দায়িত্ব দেব ? অধ্যক্ষ তো ক্যাম্পাসে আসেন না। তিনি বলেন, আমি অবসরে যাচ্ছি। এবার কে দায়িত্ব নিবে সেটাই দেখার বিষয়। তিনি বলেন আমি সাময়িক কাজে বাইরে থাকার কারণে একজনের কাছে চার্জ দিয়েছি। আমি নিরুদ্দেশ হবো কেন ? তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি পাল্টা অভিযোগ করেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ