শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে জোনকাপ ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলা সম্পন্ন
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে জোনকাপ ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলা সম্পন্ন
মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহালছড়িতে জোনকাপ ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলা সম্পন্ন

ছবি : জোনকাপ ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দল।মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মহালছড়িতে হাজারো দর্শকের টান টান উত্তেজনায় মহালছড়ি জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট এর চুড়ান্ত পর্বের খেলা সম্পন্ন হয়েছে।
আজ ২১ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টায় মহালছড়ি উপজেলা মাঠে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। মহালছড়ি জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট এর চুড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান পিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মঞ্জুরুল হাসান পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান পাটোয়ারী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
শেখ রাসেল একাদশ বনাম টিলাপাড়া একাদশ এর মধ্যকার ফাইনাল খেলা নির্ধারিত ৯০ মিনিটে অমিমাংসীত ভাবে শেষ হয়ে অতিরিক্ত সময়ে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় টিলাপাড়া একাদশ। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন টিলাপাড়া একাদশের খেলোয়াড় মেহেদি হাসান রাজিব। সেরা গোলদাতার পুরস্কার লাভ করেন শেখ রাসেল একাদশের সবুজ মিয়া।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি। খেলা শেষে মহালছড়ি শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলা করলে সম্প্রীতির মানসিকতা বাড়িয়ে তোলে। প্রতিটি মানুষের আত্মসম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় মহালছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মহালছড়ি জোনের পক্ষ থেকে এ টুর্ণামেন্ট এর আয়োজন করা হয়। ভবিষ্যতেও সম্প্রীতি বজায় রাখতে এই ধারাবাহিকতা বজায় থাকবে।
উল্লেখ্য যে, গত ১১ জানুয়ারি থেকে স্থানীয় ১২টি শক্তিশালী টিম দিয়ে মহালছড়ি জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)