সোমবার ● ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » দুই চোরকে ধরে পুলিশে দিল জনতা
দুই চোরকে ধরে পুলিশে দিল জনতা
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে দুই মুসল্লীর টাকা ও মোবাইল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে দুই চোর। আটক হওয়া দু’জন হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের মৃত: জয়নাল আবেদীনের ছেলে মো. ইসমাঈল (৩৮) ও একই উপজেলার চরচাঁদপুর ভাসানচর গ্রামের মৃত: আব্দুর রশীদের ছেলে ওবায়দুর রহমান (৪০)। এ ঘটনায় আটক হওয়া দু’জনসহ ৫জনকে আসামী করে ও ২/৩ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামী করে আজ সোমবার ২৭ জানুয়ারী বিশ্বনাথ থানায় মামলা করেন বিশ্বনাথ উপজেলার শ্রীধরপুর গ্রামের ফয়জুল খানের ছেলে জয়নুল খান। যার নং ২১।
এজাহার সূত্রে জানাগেছে, বিশ্বনাথ উপজেলা শহরের নতুনবাজারস্থ জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা অজুখানা থেকে রবিবার জয়নুল খানের মামা মাওলানা আঙ্গুর মিয়ার জ্যাকেট থেকে মোবাইল সেট ও নগদ ১৯ শত ৫০ টাকা এবং উপজেলার জগদীশপুর গ্রামের প্রবাসী মো.খয়রু’র কোর্টের পকেট থেকে নগদ ১২ হাজার ২শত ৫০ টাকা চোরেরা নিয়ে যায়। পরে মাদ্রাসার সিসি ক্যামেরার ফুটেজ দেখে জনতা দুই চোরকে আটক করেন। জনতা পরে স্থানীয় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানের কাছে দুই চোরকে নিয়ে গেলে ভাইস-চেয়ারম্যান থানা পুলিশে সোপর্দ করেন। চোরের স্বীকার উক্তিতে সিলেটের দক্ষিণ সুরমা থানার বিছমিল্লাহ আসাসিক হোটেল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মো. শামীম মূসা বলেন, আটক হওয়া দু’জন বিশাল চোরচক্রের সদস্য। তাদের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় চুরি সংঘটিত হয়ে থাকে। তিনি বলেন, বিশ্বনাথে চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা