শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহর ডিগ্রি কলেজের অধ্যক্ষ কারাগারে
প্রথম পাতা » পাবনা » চাটমোহর ডিগ্রি কলেজের অধ্যক্ষ কারাগারে
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহর ডিগ্রি কলেজের অধ্যক্ষ কারাগারে

---পাবনা জেলা প্রতিনিধি :: কলেজের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান কে কারাগারে প্রেরণ করেছে আদালত। রবিবার দুপুর পরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

জানা গেছে, বেশ কিছুদিন আগে চাটমোহর সরকারি ডিগ্রি কলেজ চত্ত্বরে থাকা বড় ৬টি মেহগুনী গাছ কেটে রেজুলেন টেম্পারিং করে টাকা আত্মসাত করেন অধ্যক্ষ মিজানুর রহমান। তার এই টাকা আত্মসাতের বিষয়টি কলেজের অন্যান্য শিক্ষকরা জানতে পেরে উক্ত কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মান্নান মন্ডল বাদী হয়ে পাবনা আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় অধ্যক্ষ হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন গ্রহণ করেন। হাইকোর্টের আদেশ অনুযায়ী ৬ সপ্তাহের জামিন শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত পাবনাতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হয়। সে অনুযায়ী রবিবার দুপুরে অধ্যক্ষ মিজানুর পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মো. আলাউদ্দিন খাঁর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত শুনানী অন্তে তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)