শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলায় আটক-৪
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলায় আটক-৪
বৃহস্পতিবার ● ৩০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলায় আটক-৪

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে রাসেল হোসেনকে হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করে।

আজ বৃহস্পতিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো, উপজেলার পার-গুরনই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোশারফ হোসেন (৫০), একই গ্রামের মৃত. কোরান আলীর ছেলে দেলোয়ার হোসেন (৫৫), মৃত ঘেতু ছেলে আব্বাস আলী, ও উপজেলার মালিপুকুর গ্রামের মৃত.মুনছের মন্ডলের ছেলে আব্দুল আজিজ (৫৫)।

উল্লেখ্য, নিহত রাসেল হোসেন গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে রাসেল গ্রামে বাজার থেকে বাড়ি ফেরার সময় বাড়ি পাশে উৎ পেতে থাকা দুর্বৃত্তরা রাসেলকে মাথাসহ শরীলের বিভিন্ন স্থানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যায়।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
এ ঘটনায় নিহতের স্ত্রী খুরশেদা পারভিন বাদী হয়ে গত ২৮ জানুয়ারী (মঙ্গলবার) আত্রাই থানায় ৮জনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলা দয়েরের পর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত অফিসার গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ ৪জনকে আটক করে এবং বৃহস্পতিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, বাঁকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে এবং দ্রুতই আমরা এ হত্যা মামলার মোটিভ উদ্ধার করতে সক্ষম হবো।

আত্রাইয়ে এক এসএসসি পরীক্ষার্থীনির পরীক্ষা অনিশ্চিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে এক যুবকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীনিকে নিয়ে চম্পট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে করে এবারে তার এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় পরীক্ষার্থীনির পিতা বাদি হয়ে ছেলেসহ আরও ৫ জনকে অভিযুক্ত করে আত্রাই থানা এবং ইউএনও বরাবর অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দেবনগর মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও এবারের এসএসসি পরীক্ষার্থী দেবনগর গ্রামের বায়েজিদ সরদারের মেয়ে সুমাইয়া আক্তার তৃষ্ণাকে (১৭) একই গ্রামের রেজাউল প্রামানিকের ছেলে রাজ প্রামানিক (১৯) দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তৃষ্ণা এতে সম্মত না হওয়ায় প্রায়ই তাকে উত্যক্ত করত। এরই জের ধরে গত ২৬ জানুয়ারী স্কুল থেকে তৃষ্ণা তার এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করে বাড়ি ফেরার পথে রাজ তার সহযোগীদের সহযোগিতায় তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এতে করে তৃষ্ণার এবারের এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় মেয়ের বাবা গত ২৭ জানুয়ারী আত্রাই থানায় একটি জিডি করেন। জিডির পর বেশ কয়েকদিন অতিবাহিত হলেও তার কোন হদিস করতে না পারায় অবশেষে গতকাল বৃহস্পতিবার আত্রাই থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগপত্র দাখিল করেছেন। আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, তৃষ্ণাকে উদ্ধারে আমরা জোর তৎপরতা অব্যাহত রেখেছি। আশা করি দু’ একদিনের মধ্যেই তাকে উদ্ধার করা সম্ভব হবে এবং তার পরীক্ষার ব্যবস্থাও করা হবে।





আর্কাইভ