শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে কুশিয়ারা চর কেটে বালু বিক্রি : দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের ১ লাখ টাকা জরিমানা
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে কুশিয়ারা চর কেটে বালু বিক্রি : দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের ১ লাখ টাকা জরিমানা
শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে কুশিয়ারা চর কেটে বালু বিক্রি : দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের ১ লাখ টাকা জরিমানা

---উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে কুশিয়ারা নদীর চর কেটে বালু বিক্রির ঘটনায় অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন ।

গত বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে দীঘলবাকের কসবা গ্রামের কুশিয়ারা নদীর বালুচরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় ২ ট্রাক বালুসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ গ্রামের জহুর উদ্দিনের ছেলে ট্রাক চালক সাহেদ মিয়া(২৬) ও দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের আশরাক আলীর পুত্র ট্রাকের হেলপার শহীদ মিয়া (৪৫) ।
পরে আটককৃত দুজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ আইনে তাদের ১ লাখ টাকা জরিমানা অথবা অনাদায়ে ২ মাসের কারাদ- প্রদান করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে ইজারা ছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে কুশিয়ারা নদী চর কেটে বালু বিক্রি করে আসছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের এএসআই আব্দুস সামাদ আজাদ,ইনাতগঞ্জ ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুমসহকারে একদল পুলিশ অভিযান চালিয়ে দুটি বালুভর্তি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা প্রদান করা হয়।
এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে দুটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের ১ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, নদী থেকে বালু উত্তোলন,নদীর চর কেটে বালু বিক্রি এসব হবেনা,এসব চলবে না যে বা যারা এ ঘটনার সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই একশন চলবে।





আর্কাইভ