শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় কর্মসৃজন প্রকল্পের শ্রমিকরা কাজ শেষেও পায়নি পারিশ্রমিক
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় কর্মসৃজন প্রকল্পের শ্রমিকরা কাজ শেষেও পায়নি পারিশ্রমিক
শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় কর্মসৃজন প্রকল্পের শ্রমিকরা কাজ শেষেও পায়নি পারিশ্রমিক

---গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিনের) কাজ শেষ হলেও চেকে স্বাক্ষর না হওয়ায় শ্রমিকরা তাদের পারিশ্রমিক পায়নি। প্রতি সপ্তাহে পারিশ্রমিক দেয়ার বিধান থাকলেও বরাদ্দকৃত টাকার এক টাকাও ছাড় করা হয়নি। ফলে শ্রমিকরা অতি কষ্টে দিনাতিপাত করছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে,অতি দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার ৪০ দিনের কাজের কর্মসূচি ‘কর্মসৃজন’ প্রকল্প চালু করে। এ উপজেলায় প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ সালের ৩০ নভেম্বর। দৈনিক ৮ ঘন্টা করে সপ্তাহে ৫ দিন হিসেবে ২০২০ সালের ২২ জানুয়ারি শ্রমিকদের ৪০ দিনের কাজ শেষ হয়। পাঁচ হাজার ৬৩১ জন উপকারভোগির জন্য ৪ কোটি ৫০ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ দেয় মন্ত্রণালয়। এ উপজেলায় প্রতি ইউনিয়নে ৯টি করে ১৫ ইউনিয়নে মোট ১৩৫টি প্রকল্পের কাজ শেষ হয়। প্রকল্পগুলো হচ্ছে রাস্তা-ঘাট সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ-মন্দিরের মাঠ ভরাট ও ঝোপ-জঙ্গল পরিস্কার। কাজ শেষেও পারিশ্রমিক না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন শ্রমিকরা।
তারাপুর ইউনিয়নের কর্মসৃজন প্রকল্পের শ্রমিক কাওছারসহ শ্রমিকরা জানান, পারিশ্রমিক না পেয়ে অভাব-অনটনে আছি।
বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিল দাখিল করলেও সেই চেকে স্বাক্ষর হয়নি। কেন স্বাক্ষর হয়নি তা সঠিক জানি না।
ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোখলেছুর রহমান রাজু জানান, শ্রমিকদের মজুরি নিয়ে যন্ত্রণায় পড়েছি। শ্রমিকরা চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করতে চাচ্ছে। তিনি আরো জানান, আইনগত জটিলতা থাকায় ইউএনও চেকে স্বাক্ষর করেননি বলে জেনেছি।
দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল জানান, শ্রমিকরা তাদের পারিশ্রমিকের জন্য চেয়ারম্যান-মেম্বারদের কাছে ঘুরছে। তারা আমাদের বিরুদ্ধে মিছিল করতে চাচ্ছে।
শ্রীপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, জটিলতা কাটিয়ে খুব তাড়াতাড়ি শ্রমিকদের মজুরী দেয়া দরকার।
ছাপড়হাটী ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী জানান, বর্তমানে এ উপজেলায় দুইজন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রয়েছেন। যেহেতু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার আগে থেকেই ছিলেন এবং হঠাৎ করে ওনাকে বদলী করায় উনি উচ্চ আদালতের আদেশের বলে পুনরায় বহাল হয়েছেন। নুরুন্নবী সরকারকে বদলীর সময় আরেকজন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মন্ত্রণালয়ের আদেশে সুন্দরগঞ্জে যোগদান করেন। এখন এ দুই কর্মকর্তার মধ্যে কার মাধ্যমে শ্রমিকদের পারিশ্রমিকের টাকা দিবেন তা নিয়ে আইনি জটিলতা দেখা দেয়ায় উপজেলা নির্বাহী অফিসার চেকে সই করেননি।
নতুন যোগদানকৃত পিআইও মোশাররফ হোসেন জানান,আমার যোগদানের পর নুরুন্নবী সরকার উচ্চ আদালতের আদেশ নিয়ে পুনরায় বহাল হয়েছেন। যেহেতু এটা আইনি ব্যাপার তাই মন্তব্য করতে চাই না।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান, শারীরিকভাবে অসুস্থ্য থাকায় গত ৩০ সেপ্টেম্বর/২০১৯ হতে ৭ ডিসেম্বর/২০১৯ অর্জিত ছুটিতে ছিলেন। কর্মস্থলে যোগদান করা মাত্রই সকল কাজ-কর্ম হালনাগাদ পূর্বক অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির বিল স্বাক্ষর করে গত পহেলা জানুয়ারি/২০২০ উপজেলা নির্বাহী অফিসার এর নিকট উপস্থাপন করেন। তিনি জানান, কোন কারণ ছাড়াই উপজেলা নির্বাহী অফিসার বিলে স্বাক্ষর করছেন না। একদিন পর পর বিল উপস্থাপন করা হলেও স্বাক্ষর করছেন না। এ টাকা ফেরত যাওয়ার উপক্রম হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী জানান, বর্তমানে দুইজন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রয়েছেন। এ কারণে আইনি জটিলতা রয়েছে। একজন মন্ত্রণালয়ের আদেশে যোগদান করেছেন। আর একজন আদালতের আদেশে এসেছেন। আসলে এখানে কে দায়িত্ব পালন করবেন তা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরে পত্র লেখা হয়েছে। উর্ধ্বতন কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক কাজ-কর্ম করা হবে।





আর্কাইভ