রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় খালের ঝোপের আড়াল থেকে যুবকের লাশ উদ্ধার
মাটিরাঙ্গায় খালের ঝোপের আড়াল থেকে যুবকের লাশ উদ্ধার
মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফারুক হোসেন (২০) নামে এক নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে । আজ ২ ফেব্রুয়ারি রবিবার বিকেলে মাটিরাঙ্গার ১০ নম্বর ভাঙ্গা ব্রীজ এলাকার ধলীয়া খালে জনৈক ব্যাক্তি মাছ ধরতে গেলে খালের ঝোপের আড়ালে নিহতের লাশ পরে থাকা অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ‘কে খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। লাশটির নাম ফারুক হোসেন। সে মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি এলাকার মৃত মো. শাহ আলম‘র ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে। ভাড়ায় চালিত মাহেন্দ্র চালক।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি ) সকালে ফারুক মহালছড়ির চোংড়াছড়ি থেকে মাহিন্দ্র গাড়ি ভাড়া নিয়ে আলুটিলা যান। এরপর সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিবারের সাথে মোঠোফোনে আলাপ হলেও তারপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় পরিবারের সদস্যরা মহালছড়ি ও খাগড়াছড়ি থানায় মৌখিকভাবে অবগত করেন।
আজ রবিবার বিকেলে মাটিরাঙ্গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুদ্দিন ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১