বুধবার ● ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে অটো রাইসমিলের চুলা বিস্ফোরণে নিহত-১ : আহত-৫
নবীগঞ্জে অটো রাইসমিলের চুলা বিস্ফোরণে নিহত-১ : আহত-৫
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ শহরেরগুরুত্বপূর্ন এলাকা কলেজ রোডের টেকাদিঘী অটো রাইস মিলের বয়লার এর চুলা বিস্ফোরণে নাসির মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৫ জন। আজ বুধবার সকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ টেকাদীঘি অটো রাইচ ও বয়লার মিল এ ঘটনাটি ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার কুর্শি ইউনিয়নের ভূবিরবাক গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে নবীগঞ্জ শহরতলীর ওসমানী রোডস্থ টেকাদীঘি অটো রাইস মিলের বয়লার এর চুলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ওই বয়লারের শ্রমিক নাসির মারা যান।
এ ঘটনায় আহত হন অন্তত আরো ৫ জন। বিকট শব্দে আতংকিত হয়ে যান পুরো শহরের মানুষ। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর মর্গে প্রেরণ করা হয়েছে। বয়লারের চুলায় কোন ত্রুটির কারণেই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা