শনিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » এনায়েত কবীর বিকল্পধারার যুগ্ম মহাসচিব নিযুক্ত হলেন
এনায়েত কবীর বিকল্পধারার যুগ্ম মহাসচিব নিযুক্ত হলেন
সংবাদ বিজ্ঞপ্তি :: সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারার গঠনতন্ত্রের ৪ এর ১ ধারা বলে দলের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত কবীরকে বিকল্পধারার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নিযুক্ত করেছেন।
আজ ১৫ ফ্রেব্রুয়ারি, শনিবার বিকল্পধারার বাড্ডার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এনায়েত কবীরের কাছে যুগ্ম মহাসচিব নিযুক্তির চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এনায়েত কবীর বরিশাল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক সাধারন সম্পাদক মরহুম অ্যাডভোকেট আবদুর রবের ছেলে। তিনি ছাত্র জীবনে বাম রাজনীতি এবং পরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের