রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে সড়ক দূর্ঘটনায় নিহত-১ : আহত-৩
রাঙ্গুনিয়াতে সড়ক দূর্ঘটনায় নিহত-১ : আহত-৩
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা থেকে কদমতলী ইউনিয়নের বুইজ্যার দোকান এলাকায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার ১৫ ফেব্রয়ারি রাত সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ফয়সাল (৩০) তাঁর স্ত্রীকে নিয়ে সকালে রাঙামাটির কাপ্তাইয়ে বেড়াতে আসেন। তাঁদের সাথে আরো বন্ধু তাহমিদ ও জাসিবা ভ্রমনসঙ্গী ছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কাপ্তাই থেকে সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে চট্টগ্রাম শহরে ফিরছিলেন তাঁরা। গাড়িটি চন্দ্রঘোনা -কদমতলী ইউনিয়নের বুইজ্জ্যার দোকান এলাকায় আসলে বিকল হয়ে যাওয়া দাঁড়ানো মালবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষনা করেন। আহত অন্য ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
দায়িত্বরত রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক সুমন কুমার দে বলেন, ফয়সাল নামে একজন মারা গেছেন । তাঁকে হাসপাতাল থেকে মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্ত্রী আহত হয়েছেন। কিন্তু তাঁর নাম জানা যায়নি। তাঁদের দুই বন্ধু আহত হয়েছেন।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার