মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » দুইদিন ব্যাপি আল্লামা শায়খ আবদুল জলীল (রহ:) এর বার্ষিক ওরশ
দুইদিন ব্যাপি আল্লামা শায়খ আবদুল জলীল (রহ:) এর বার্ষিক ওরশ
রাউজান :: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মজিদা পাড়ায় আগামী ১৪ ও ১৫ মার্চ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে ছৈয়দুল আজম হযরত হাফেজ খাজা হাকীম শাহ মোহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কী (রহ:) এর প্রধান খলিফা গাজীয়ে দ্বীনে মিল্লাত হযরততুলহাজ্ব আল্লামা শায়খ হযরত মোহাম্মদ আবদুল জলিল শাহ (রহঃ) এর ৫৪ তম সালানা বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে।
ছৈয়দুল আজম হযরত হাফেজ খাজা হাকীম শাহ মোহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কী (রহ:) এর প্রধান খলিফা গাজীয়ে দ্বীনে মিল্লাত হযরততুলহাজ্ব আল্লামা শায়খ হযরত মোহাম্মদ আবদুল জলিল শাহ ( রহঃ) এর ৫৪ তম সালানা বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে এক প্রস্তুতি সভা সম্প্রতি শাহজাদা ছৈয়দ মাওলানা মোহাম্মদ সারোয়ার আজমের সভাপতিত্বে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মজিদা পাড়ায় অনুষ্টিত হয়। সভায় আগামী ১৪ ও ১৫ মার্চ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ওরশ মোবারকের সিদ্ধান্ত গৃহীত হয়।
ওরশ মোবারকের কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ মার্চ মোশায়েরা মাহফিল, ১৫ মার্চ খতমে কোরআন, খতমে তাহলিল, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ। এতে সকলকে উপস্থিত থাকার জন্য আনজুমানে জলিলীয়া রহমানিয়া বাংলাদেশের সভাপতি শাহজাদা ছৈয়দ মাওলানা সারোয়ার আজম বিনীত অনুরোধ জানিয়েছেন।





বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম