শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত জেলের মৃত্যু
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত জেলের মৃত্যু
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত জেলের মৃত্যু

প্রতীকী ছবিআত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ের নাগর নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফজর আলী (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছে। আজ আজ শনিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফজর আলী উপজেলার বিশা ইউনিয়নের সাধনগর গ্রামের মৃত লছির উদ্দিন প্রামাণিকের ছেলে। এর আগে ৪ ফেব্রুয়ারি বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাধনগর গ্রামের সাধনগর মৎস্যজীবী সমবায় সমিতির আওতায় প্রায় ১৬০টি মৎস্যজীবী পরিবার রয়েছে। এ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নাগর নদী। সেখানে মাছ শিকার করে মৎস্যজীবীরা জীবিকা নির্বাহ করেন। মৎস্যজীবীদের প্রভাবশালী কয়েকজন ওই নদীটি দখলে নিতে দীর্ঘদিন থেকে পাঁয়তারা করছিল। ইতিপূর্বে এ নিয়ে কয়েকবার দ্বন্দ্ব হয়েছে। গত কয়েকদিন আগে নাগর নদীতে ওই সমবায় সমিতির পক্ষ থেকে মাছ শিকারের জন্য সবাইকে অবগত করা হয়।
গত ৪ ফেব্রুয়ারি নদীতে সবাই মাছ ধরা শুরু করলে প্রভাবশালী কয়েকজন ব্যক্তি তাদের বাধা দেয়।

এ নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফজর আলীকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনায় চারজন আহত হয়। ফজর আলীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ দিন পর শনিবার ভোরে তিনি মারা যান।
মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য আব্দুল্লাহেল আল মামুন বলেন, এ সমিতির প্রভাবশালী আব্বাস আলী ও জান্নাতসহ অনেকে নদীতে মাছ ধরতে বিভিন্ন সময় আমাদের নিষেধ করতো। ঘটনার দিন আমরা নদীতে মাছ ধরতে গেলে প্রভাবশালীরা বহিরাগত কিছু লোক এনে আমাদের ওপর হামলা করে। এতে আহত ফজর আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ব্যাপারে আব্বাস আলী ও জান্নাতের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে নিহতের স্ত্রী বিবিজান বাদী হয়ে আদালতে মামলা করেছেন। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।





আর্কাইভ