রবিবার ● ১ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালুকায় জঙ্গল থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার
ভালুকায় জঙ্গল থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকায় জঙ্গল থেকে হাছনা হেনা আক্তার (৪১) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। হাছনা হেনা আক্তার ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিসিন্দা গ্রামের শেখ চাঁন মন্ডলের মেয়ে।
আজ রবিবার ১ মার্চ সকালে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের কুমার ঘাটা গ্রামে ওই নারীর মেয়ের শশুর বাড়ির এলাকার জঙ্গলের বাঁশের ঝাড় থেকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামের রফিকুল ইসলাম রবির স্ত্রী হাছনা হেনা আক্তার শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার বড় মেয়ে মিলি আক্তারের জামাইয়ের বাড়ি মেদুয়ারী গ্রামে বেড়াতে যান। পরে রাতে খাবার খেয়ে তার মেয়ের শাশুড়ি সমলা আক্তার (৬০) ও নাতি শ্রাবনীকে (৭) নিয়ে পাশের রুমে ঘুমাতে যান। কিন্তু ভোরে হাছনা হেনা আক্তারকে ঘরে না পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশের কুমাড়কাটা জঙ্গলে গলাকাটা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক)হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন জানান, ‘ওই নারীর লাশ গলাকাটা অবস্থায় একটি জঙ্গল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যারহস্য উৎঘাটনের জন্য এ ব্যাপারে তদন্ত চলছে বলেও জানান তিনি।’





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ